Wednesday , 8 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অসুস্থতার প্রাদুর্ভাবে বিপাকে নরওয়ে

প্রতিবেদক
admin
July 8, 2026 12:32 pm
Link Copied!

শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নরওয়ে জাতীয় দলে অসুস্থতার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দলের বেশ কয়েকজন খেলোয়াড় ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে কোচ স্টালে সোলবাক্সেন নিশ্চিত করেছেন।। বিষয়টি নিশ্চিত করে সোলবাক্কেন বলেন দলীয় শিবিরে অসুস্থতা ছড়িয়েছে। তবে মিয়ামিতে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে তিনি আশাবাদী। নরওয়েজিয়ান সংবাদমাধ্যম ডাগব্লাডেট জানিয়েছে, আগে আক্রান্তদের মধ্যে ছিলেন স্ট্রাইকার ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন, যিনি নরওয়ের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি। এছাড়া ডিফেন্ডার মার্কুস হোমগ্রেন পেডারসেন অসুস্থ হয়ে পড়ায় ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর জয়ী ম্যাচে মাঠে নামতে পারেননি। তবে সোলবাক্কেন দলের সামগ্রিক অবস্থা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন। তিনি বলেন, ‘‘আমাদের কয়েকজন খেলোয়াড় পুরোপুরি সুস্থ বোধ করছে না, তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে।” তিনি আরও বলেন, বিষয়টি গুরুতর নয়। সামান্য কাশি আর কিছুটা গলা ভাঙার সমস্যা ঘুরে বেড়াচ্ছে। এয়ার কন্ডিশনিং, বিমান ভ্রমণ, ড্রেসিংরুম- এসব তো আছেই। আমরা ৫০ জনেরও বেশি মানুষের একটি দল। তাই সামান্য অসুস্থতা না থাকলে সেটাই বরং অস্বাভাবিক হতো।” বিশ্বকাপ জ্বরে এখন মেতে উঠেছে পুরো নরওয়ে। অধিকাংশ বিশেষজ্ঞের ধারনার চেয়েও ভালো খেলেছে দলটি। টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন ঘটিয়ে ব্রাজিলকে বিদায় করে তারা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের জয়ে দুই গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা সাতে উন্নীত করেছেন আর্লিং হালান্ড। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে নরওয়ে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কেন, বেলিংহামের গোলে পানামাকে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল ইংল্যান্ডের

আরও কমল স্বর্ণের দাম, ভরি নামলো ২ লাখ ২২ হাজারে

ব্যক্তি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক

নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালনা পর্ষদকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সৌদি আরবে পৌঁছেছেন ৪৬,৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নিতে পারবেন না

পুলিশের পোশাক পরিবর্তন: এবার গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল

আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল

This is a Test Post