Tuesday , 23 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলেই নেতানিয়াহুর ‘রাজনৈতিক ভবিষ্যৎ শেষ’: দাবি পাকিস্তানের

প্রতিবেদক
admin
June 23, 2026 5:49 pm
Link Copied!

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তি ইসরাইল নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি দাবি করেন, যদি এই চুক্তি সফল হয়, তাহলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যেতে পারে। সামা টিভির অনুষ্ঠান ‘মেরে সাওয়াল উইথ আবসার আলম’-এ তিনি এসব কথা বলেন। খাজা আসিফ আরও বলেন, ‘যদি ইসরাইল একা বা ভারতের সঙ্গে মিলিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালায়, তাহলে পাকিস্তান সমান শক্তিতে জবাব দেবে।’ তিনি জানান, পাকিস্তান নিজের আত্মরক্ষার অধিকার ব্যবহার করবে। তিনি দাবি করেন, ইসরাইল সম্পর্কে তিনি এমন খবর জানেন না যে তারা সাম্প্রতিক সংঘাতে ইরানের বিরুদ্ধে ব্যাপকভাবে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করেছিল। তবে ইসরাইলের কাছ থেকে যেকোনো কিছুই প্রত্যাশা করা যায় বলেও জানান।খাজা আসিফ বলেন, ভারত, ইসরাইল ও আফগানিস্তানের মধ্যে পাকিস্তানের প্রতি যে শত্রুভাব দেখা যায়, তা একই ধরনের মানসিকতার প্রতিফলন। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের ত্যাগ অবশ্যই একদিন স্বীকৃতি পাবে এবং অন্য দেশে বসবাসরত ইহুদিরাও ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনা করেছে। তিনি অভিযোগ করেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয় সন্ত্রাসীদের অস্ত্র দিচ্ছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া দরকার। একই সঙ্গে তিনি বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নও জরুরি।তিনি আরও দাবি করেন, ইসরাইল অনির্দেশ্য এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করতেও পিছপা নাও হতে পারে। তার মতে, পাকিস্তানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে কঠোর জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, ভারত-ইসরাইল মিলিতভাবে কাজ করলে তাদেরও শক্ত জবাব দেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

আইডব্লিউজি গ্লোবাল সামিটে সারওয়াত সিরাজ

কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ত্রিশালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

পবিত্র আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত

রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনে বাসে ড্রোন হামলা, নিহত ৭

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের, দায়িত্ব নিচ্ছে এনসিএজি

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহে চুক্তি করল ভারত