Sunday , 28 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো

প্রতিবেদক
admin
June 28, 2026 10:38 am
Link Copied!

ইউয়ানে উইসার জোড়া গোলে উজবেকিস্তানকে গ্রুপের শেষ ম্যচে ৩-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মত নক আউট পর্ব নিশ্চিত করেছে ডিরআর কঙ্গো। বিশ্বকাপে এই প্রথম কোন ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়লো ডিআর কঙ্গো। কলম্বিয়া, পর্তুগালের পর কে-গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে তারা। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আটালান্টায় ১০ মিনিটে এলডর শোমুরোডোভের গোলে এগিয়ে গিয়েছিল উজবেকিস্তান। কিন্তু নিউক্যাসেল স্ট্রাইকার উইসার পেনাল্টি স্পট থেকে ম্যাচে সমতা ফেরান। এরপর ফিস্টন মায়েলের গোলে ব্যবধান বাড়ে। ইনজুরি টাইমে উইসার দুর্দান্ত স্ট্রাইকে আফ্রিকানদের ঐতিহাসিক জয় নিশ্চিত হয়। এটি ছিল এবারের আসরে উইসার তৃতীয় গোল। উজবেকিস্তন ম্যাচ শুরুর আগেই জানত পরবর্তী পর্বে উঠতে হলে গোল ব্যবধানে বিশাল ব্যবধান ঘোচাতে হবে- যা বাস্তবে প্রায় অসম্ভব ছিল। তবুও দলীয় কোচ ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ফাবিও কানাভারো জয়ের উপর গুরুত্ব দেন, যাতে নিজেদের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণকে স্মরণীয় করে রাখা যায়। খেলোয়াড়রাও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের মাত্র ৩০ সেকেন্ডের মাথায় এলডর শোমুরোদভ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে উজবেকিস্তানের অধিনায়ক ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে নিজের মুহূর্ত উদযাপনের জন্য আর মাত্র ১০ মিনিট অপেক্ষা করতে হয়। ইস্তাম্বুল বাসাকশেহিরের এই স্ট্রাইকার চমৎকার এক লব শটে কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসিকে পরাস্ত করেন। নাথানায়েল এমবুকুর গোল ফাউলের কারনে ভিএআর বাতিল করে দেয়। নাহলে তখনই সমতায় ফিরতে পারতো ডিআর কঙ্গো। ডিআর কঙ্গোর কোচ সেবাস্টিয়ান দেসাব্রে বলেন, ব্রেন্টফোর্ড থেকে ৫ কোটি ৫০ লাখ পাউন্ড ট্রান্সফারে নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার পর হতাশাজনক প্রথম মৌসুম কাটালেও উইসা এখন নিজের সেরা ছন্দে ফিরেছেন। পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে দলের একমাত্র গোল করা উইসা, দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হন। অন্যদিকে শোমুরোদভ আবারও অসাধারণ এক লব শটের চেষ্টা করেন। এবার বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শটটি অল্পের জন্য বাইওে চলে যায়। ডিআর কঙ্গো আক্রমণে নতুন কোনো পথ খুঁজে পাচ্ছিল না। কিন্তু ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার আবদুকোদির খুসানোভের বেপরোয়া ট্যাকলে উইসা ফাউলের শিকার হলে তারা ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পেয়ে যায়। স্পট কিক থেকে উইসা আবদুভোহিদ নেমাতভকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান। এতে প্রায় ৭০ হাজার দর্শকে ঠাসা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। মাত্র ২ মিনিট পর মেশাক এলিয়ার ডিফ্লেক্টেড শট থেকে ফিস্টন মায়েলে বল জালে ঠেলে দেন। এরপর উইসা বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে ব্যবধান বাড়িয়েছেন। ডিআর কঙ্গোর এই সাফল্যের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর চমকপ্রদ অভিযাত্রা আরও এগিয়ে গেল। টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি আফ্রিকান দলের মধ্যে এখন পর্যন্ত শুধু তিউনিসিয়াই বিদায় নিয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

‘গ্রীষ্মকালীন দাভোস’ শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

জুলাই নিয়ে কটাক্ষ: শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হবে ‘ডিজিটাল ভিজিল্যান্স’ : শিক্ষামন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

আর্জেন্টিনার বিদায়ের দুঃসংবাদ দিলেন সেই তান্ত্রিক

৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণই খুলবে: নাহিদ

উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত