Tuesday , 25 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতার পাঁচ দিনের রিমান্ড

প্রতিবেদক
admin
August 25, 2026 4:26 pm
Link Copied!

২০১৫ সালে রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তেজগাঁও শ্রমিক লীগ নেতা কাশেম ওরফে হাতকাটা কাশেমকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। ওই সময় তার গাড়িবহরে হামলা চালানো হয়। এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট বিএনপি কর্মী বিল্লাল হোসেন তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মেট্রোরেলের দরজা খুলে ২৬ মিনিট বন্ধ, স্টেশনে উপচে পড়া ভিড়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ভেনিসে অভিনেত্রী বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত নিন্দনীয় : শামা ওবায়েদ ইসলাম

জেনে নিন ফোনে আসক্তি কমানোর ৭টি উপায়

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে রাশিয়ার তেল ডিপোতে আগুন

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২৩৪ জন গ্রেফতার