Sunday , 13 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪০

প্রতিবেদক
admin
September 13, 2026 4:50 pm
Link Copied!

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়ধীন। গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন জানান, শুক্রবার দুপুরে গুলশানের ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। তারা সেখানে মিছিল করার চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করা হয়। এর আগে শ‌নিবার একই ঘটনায় ৩২ জন‌কে গ্রেফতার করা হয়েছিল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় রুহুল কবির রিজভীর নিন্দা

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির সম্ভবনা

দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান বার্ণির মেলা সম্পন্ন

দেশে গ্যাসের উৎপাদন বাড়াতে প্রয়োজন দ্রুত ত্রিমাত্রিক জরিপ

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা: উত্তপ্ত কলকাতা

রিজিক বৃদ্ধির শক্তিশালী আমল

গ্যারান্টি ক্লজসহ নতুন গঙ্গা পানি বণ্টন চায় বাংলাদেশ: এ্যানি

আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন