Thursday , 10 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ঘরেই শুকাচ্ছেন কাপড়? অজান্তেই ডেকে আনছেন বিপদ!

প্রতিবেদক
admin
September 10, 2026 1:03 pm
Link Copied!

বর্ষাকালে কিংবা শহুরে ছোট্ট ফ্ল্যাটবাড়িতে জায়গার অভাবে অনেকেরই ভরসা হয়ে ওঠে ঘরের ভেতর জামাকাপড় শুকানো। বাইরে রোদ নেই, বারান্দায় জায়গা কম- তাই ভেজা কাপড় ঘরের ভেতর ঝুলিয়ে রাখা ছাড়া আর উপায় থাকে না। কিন্তু এই সামান্য অভ্যাসও অজান্তেই আপনার পরিবারের জন্য ডেকে আনতে পারে বড় ধরনের বিপদ। বিশেষজ্ঞরা বলছেন, ঘরে ভেজা কাপড় শুকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়, যা থেকে তৈরি হয় ড্যাম্প ভাব, ছত্রাকের বৃদ্ধি এবং শ্বাসকষ্ট ও অ্যালার্জির মতো স্বাস্থ্যঝুঁকি। শুধু তাই নয়, এতে ক্ষতিগ্রস্ত হতে পারে ঘরের আসবাবপত্র ও দেয়ালও। ফলে সুবিধার জন্য করা এই কাজটাই পরিণত হতে পারে পরিবারের সবার জন্য অস্বস্তির কারণ। চলুন, জেনে নিই ভেজা কাপড় ঘরে শুকানোর ফলে কী কী সমস্যা হতে পারে- ছত্রাক ও জীবাণুর বৃদ্ধি ভেজা কাপড় থেকে বাতাসে আর্দ্রতা বাড়ে, যা ঘরের দেওয়াল, ছাদ ও আসবাবপত্রে ছত্রাক জন্মানোর উপযোগী পরিবেশ তৈরি করে। শ্বাসকষ্ট ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা বাতাসের সঙ্গে ছত্রাকের কণা ফুসফুসে প্রবেশ করলে কাশি, শ্বাসকষ্ট এমনকি অ্যাজমার মতো সমস্যা বাড়তে পারে। অ্যালার্জি ও ইমিউনিটি কমে যাওয়া যাদের অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাদের জন্য চুলকানি, চোখ লাল হওয়া, মাথাব্যথা ও ক্লান্তি বেড়ে যেতে পারে। এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও (ইমিউনিটি) কমে যেতে পারে। সমাধান কী? ঙ্ পর্যাপ্ত ভেন্টিলেশন নিশ্চিত করুন। ঙ্ সম্ভব হলে এক্সস্ট ফ্যান ব্যবহার করুন। ঙ্ বাথরুম বা ব্যালকনিতে শুকানোর ব্যবস্থা করুন, যাতে ঘরের মূল অংশে আর্দ্রতা না জমে। চিকিৎসকরা বলছেন, ঘরের ভেতর জামাকাপড় শুকানো গেলেও সতর্কতা না নিলে তা শারীরিক ও বাসস্থানের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই সুস্থ থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করলো সরকার।

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া- স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম

বাংলাদেশকে সহজ শর্তে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

অর্ধলক্ষাধিক সেচযন্ত্রকে সৌরবিদ্যুতে আওতায় আনার উদ্যোগ

মহেশখালীতে ঝড়ে ট্রলারডুবি, নিহত ২, নিখোঁজ ২

আবু সাঈদ হত্যা মামলা: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যকে জেল হাজতে প্রেরণ

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আইপিইউ প্রতিনিধিরা সৌহার্দ্যপূর্ণ সংসদীয় কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখেছেন: চিফ হুইপ

ঢাকার তাপমাত্রা বাড়ছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ