Thursday , 15 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

জরুরি কাজ ছাড়া সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

প্রতিবেদক
admin
October 15, 2026 10:27 pm
Link Copied!

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের সরকারি কাজ, সেবা ও পণ্য সরবরাহের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সংশোধিত অধ্যাদেশের আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহের দরপত্র বা ক্রয়প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। তবে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে এ স্থগিতাদেশ কার্যকর হবে না। নির্দেশনাটি সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীদের কাছেও চিঠি পাঠানো হয়েছে। নতুন নির্দেশনার ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতায় কাজ, সেবা ও পণ্য কেনার নতুন দরপত্র এবং চলমান ক্রয়প্রক্রিয়া স্থগিত থাকবে। তবে ইতিমধ্যে কার্যাদেশ দেওয়া কাজ বা বাস্তবায়নাধীন প্রকল্পের বিষয়ে চিঠিতে আলাদা করে কিছু বলা হয়নি। নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশের নির্দিষ্ট সময়সীমাও জানানো হয়নি। ফলে স্থগিতাদেশ কত দিন বহাল থাকবে, তা এখনো স্পষ্ট নয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ সিদ্ধান্ত কার্যকর রাখতে হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল

পানিসম্পদ মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর অভিন্ন চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৬০ পৌরসভা পেল ৫০ কোটি টাকা

মা হলেন সোহিনী সরকার

গ্রীষ্মের তাপ ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানে প্রভাব ফেলবে না : হ্যারি কেন

স্টেশন ভাঙচুর, মামলা হয়নি, তবু হুংকার

সালমান শাহ হত্যা মামলায় ডনের ৫ দিনের রিমান্ড

নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন