Monday , 24 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো

প্রতিবেদক
admin
August 24, 2026 1:18 pm
Link Copied!

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ্ব রেকর্ড। ২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে প্রতিটি লিগ মৌসুমে গোল করার ধারা বজায় রাখলেন তিনি। গত শুক্রবার আল নাসরের হয়ে আল রিয়াদের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে গোল করে একটি রেকর্ডে নাম লিখলেন সিআরসেভেন। প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়লেন। ৪১ বছর বয়সী এই তারকা চলতি সৌদি প্রো লিগের মৌসুমে আল নাসরের দ্বিতীয় ম্যাচে শুরুতে বেঞ্চে ছিলেন। তবে মাঠে নামার পর ২০২৬-২৭ মৌসুমের খাতা খুলতে তার মাত্র ২১ মিনিট সময় লাগে। ম্যাচের ৬২তম মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে নেমে ৮৩তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন রোনালদো। আইমান ইয়াহিয়ার বাড়ানো বল বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের ফিনিশিংয়ে জালে পাঠান রোনালদো। টানা ২৫ মৌসুমে গোল করার এই রেকর্ডে তিনি টপকে গেছেন জ্লাতান ইব্রাহিমোভিচকে, যিনি ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুমের মধ্যে টানা ২৪টি মৌসুমে গোল করেছিলেন। চারটি ভিন্ন দেশে পাঁচটি আলাদা ক্লাবে খেলে রোনালদো গোলের ধারা বজায় রেখেছেন। স্পোর্টিংয়ের হয়ে শুরু করার পর তিনি তার ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম মেয়াদের প্রতিটি মৌসুমে, রিয়াল মাদ্রিদে নয়টি মৌসুমে এবং জুভেন্টাসে তিনটি মৌসুমে গোল করেন। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসার পর ২০২২-২৩ মৌসুমের মাঝামাঝিতে তিনি সৌদি আরবে যোগ দেন এবং আল নাসরের হয়ে গোল করার ধারা অব্যাহত রাখেন। এটি রোনালদোর অফিশিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম গোল। ফলে ১,০০০ গোলের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আর মাত্র ২৩টি গোল। রোনালদোর বর্তমান মোট গোলের মধ্যে রয়েছে রিয়ালের হয়ে ৪৫০টি, ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মেয়াদে ১৪৫টি, জুভেন্টাসের হয়ে ১০১টি, স্পোর্টিংয়ের হয়ে ৫টি এবং আল নাসরের হয়ে ১৩০টি গোলের পাশাপাশি পর্তুগালের হয়ে ১৪৬টি গোল। পেশাদার ফুটবলার হিসেবে ২০২৬-২৭ মৌসুমটিই তার শেষ মৌসুম হতে পারে। রোনালদোর এমন ইঙ্গিতের পর চার অঙ্কের এই সংখ্যার দিকে দৌড়টি আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। চলতি মাসের শুরুতে প্রকাশিত ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর এবং আমি একটি দুর্দান্ত কীর্তি রেখে যেতে চাই।’ এই মন্তব্য করার সময় রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা ছিল ৯৭৬টি। নতুন লিগ মৌসুমের প্রথম উপস্থিতিতেই তিনি সেই সংখ্যা এক বাড়িয়ে নিয়েছেন। চলতি মৌসুম পর্যন্ত আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি রয়েছে এবং ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও তিনি ১,০০০ গোলের এই ঐতিহাসিক লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

লোকসান ও সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিল স্থানীয় সরকার বিভাগ

গ্লোবাল ইনফ্রাকচার কো অপারেশন কনফারেন্সে রেলমন্ত্রী

৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণ আমির, কীসের প্রস্তুতি নিচ্ছেন?

উপযুক্ত পরিবেশ ও সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফর : হুমায়ুন কবির

ইতালিতে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে আক্রান্ত ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

গ্যাস-বিদ্যুৎ সংকট সাময়িক: জোনায়েদ সাকি

বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে: আফরোজা

স্বর্ণের দাম আরও কমলো, ভরি ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা