Sunday , 25 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

প্রতিবেদক
admin
October 25, 2026 2:15 pm
Link Copied!

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক| এদিকে অবকাশকালীন ছুটি শেষে শুরু হয়েছে আদালতের নিয়মিত কার্যক্রম| দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ছিল| সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়| ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি| এছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়| এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস| ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হলো স্বাভাবিক কর্মচাঞ্চল্য | রাজধানীসহ সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মচাঞ্চল্য দেখা গেছে| সচিবালয়ে সকাল থেকেই বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের আগমন দেখা গেছে| সচিবালয়ের গেটে রয়েছে দর্শনার্থীদের ভিড়| এদিকে অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার স্বাভাবিক বিচারিক কার্যক্রমে ফিরলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট| গত ১৬ সেপ্টেম্বর থেকে গতকাল ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশ ও সরকারি ছুটির কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল| আজ থেকে হাইকোর্ট বিচারকার্য পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৭টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী|

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে শরতের শুরুতেই ঘন কুয়াশা

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

শিশুদের হাতেই দেশের ভবিষ্যৎ : ডিএসসিসি প্রশাসক

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা

ফৌজদারি অপরাধের বিচার ফৌজদারিভাবেই হোক: রাড্ডা ইস্যুতে আসিফ মাহমুদ

সরকারি ক্রয় কার্যক্রম : উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন