Monday , 15 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাৃজার ১৬৭টি মামলা

প্রতিবেদক
admin
June 15, 2026 3:36 pm
Link Copied!

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ১৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ১টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ৭৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, নয়টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ১৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৯২টি সিএনজি ও ২২১টি মোটরসাইকেলসহ মোট ৪৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাস, ১৯টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৭৯টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৪ টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ৭০ টি মোটরসাইকেলসহ মোট ১৫৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ১৫ টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬৩ টি সিএনজি, ২১১টি মোটরসাইকেলসহ মোট ৩৬০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১০টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি ও ১৯২টি মোটরসাইকেলসহ মোট ৪২৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৭৬টি গাড়ি ডাম্পিং ও ২৮৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

This is a Test Post

অনার্স কোর্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি: জাতীয় বিশ্ববিদ্যালয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ:

তিস্তায় কমছে পানি, বাড়ছে ভাঙন; পানিবন্দী অন্তত ২০হাজার পরিবার

এবার ফোর্বসের তালিকায় হানিয়া আমির

ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলতে কানাডা

এবারের বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় মেক্সিকোর গিলবার্তো মোরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২

মাদারীপুরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান গ্রেপ্তার