Friday , 2 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ডেনমার্কের সাথে দাপুটে জয় পেলো পর্তুগাল

প্রতিবেদক
admin
October 2, 2026 11:36 am
Link Copied!

ক্রিশ্চিয়ানো রোনালদোর হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়ার বিতর্ককে এক পাশে রেখে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে পর্তুগাল। গত বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগের ম্যাচে দুইবার সমতায় ফেরার পরও শেষ পর্যন্ত জয় তুলে নেয় পর্তুগিজরা। ম্যাচের আগে পর্তুগালের প্রস্তুতি ক্যাম্পে রোনালদোর আকস্মিক প্রস্থানই ছিল আলোচনার কেন্দ্রে। বুধবার কোচ জর্জ জেসুস জানান, ডেনমার্কের বিপক্ষে শুরু থেকে খেলবেন না রোনালদো। এরপরই জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। তবে রোনালদোবিহীন পর্তুগাল মাঠে কোনো অস্থিরতার ছাপ দেখায়নি। ম্যাচের ১৩ মিনিটেই জোয়াও কানসেলো গোল করে দলকে এগিয়ে দেন। ১০ মিনিট পর মিকেল দামসগার্ডের দুর্দান্ত বাঁকানো শটে সমতায় ফেরে ডেনমার্ক। অবশ্য দুই মিনিট পরই গনসালো রামোসের কাছ থেকে গোল পেয়ে আবার এগিয়ে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাসমুস হয়লুন্দের গোলে ফের সমতা ফেরায় ডেনমার্ক। এরপর ৫৭ মিনিটে ভিতিনহার হেডে তৃতীয়বারের মতো এগিয়ে যায় পর্তুগাল। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে দ্রুত পাল্টা আক্রমণ থেকে গোল করে ব্যবধান ৪-২ করেন বদলি খেলোয়াড় জোয়াও ফেলিক্স। এ নিয়ে নতুন কোচ জর্জ জেসুসের অধীনে টানা তিন ম্যাচে জয় পেল পর্তুগাল। এদিকে রোনালদো বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পর তিনি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সিদ্ধান্তের কারণ যথাসময়ে পর্তুগালের জনগণকে জানাবেন বলেও জানান তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান মোঃ মুহিদুল ইসলাম

জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলে ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ

৮ ঘণ্টা ঘুমের পরেও কাটছেনা ক্লান্তি? জেনে নিন কারণ

অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

অনার্স কোর্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি: জাতীয় বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

দেশজুড়ে বিপুলসংখ্যক প্রশিক্ষণহীন শিক্ষকে চলছে পাঠদান কার্যক্রম

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ৩ হাজার

ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্ধ হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে লাইক নেওয়ার সুযোগ