Sunday , 7 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
admin
June 7, 2026 4:45 pm
Link Copied!

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের এক সরকারি সফরে আজ সকালে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সফরে রয়েছেন। এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের বিষয়টি নিশ্চিত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে ড. খলিলুর রহমান ৭ থেকে ৯ জুন দেশটি সফর করবেন বলে জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, আগামী ৮ জুন মস্কোয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন। সেখানে তারা বর্তমান দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি আলোচনায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে। এই সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করার এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা ও বহুপাক্ষিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সুসম্পর্ক ও সহযোগিতা রয়েছে। সফর শেষে আগামী ৯ জুন ড. খলিলুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী

জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের

পরীক্ষাকেন্দ্রে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

লোকসান কমাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন বেসরকারিকরণের উদ্যোগ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ২৫% ছাড় দিচ্ছে রেলওয়ে

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তুরস্কের সহায়তায় হবে ড্রোন কারখানা : মীর শাহে আলম

প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ, সৃষ্টি হবে হাজারো কর্মসংস্থান ববি হাজ্জাজ