Wednesday , 9 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

দুর্দান্ত জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো রিয়াল

প্রতিবেদক
admin
September 9, 2026 12:33 pm
Link Copied!

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে জুজে মরিনিয়োর দল। শুরুতেই ইন্টার আক্রমণাত্মক ফুটবল খেললেও ভুলের কারণে পিছিয়ে পড়ে তারা। ১৪তম মিনিটে ব্রাহিম দিয়াসের পাস থেকে কিলিয়ান এমবাপে গোল করে এগিয়ে দেন রিয়ালকে। দুই মিনিট পর হাকান কালহানোগ্লুর শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন তিবো কোর্তোয়া। তবে ২৩তম মিনিটে গোলরক্ষক জোসেপ মার্তিনেসের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফেদে ভালভের্দে। দুই গোল হজমের পরও হাল ছাড়েনি ইন্টার। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করে তারা। ৬০ শতাংশের বেশি বল দখলে রেখে ২১টি শট নেয় ইতালিয়ান ক্লাবটি। তবে কোর্তোয়ার দুর্দান্ত পারফরম্যান্সে বারবার হতাশ হতে হয় তাদের। ৭৭তম মিনিটে কার্লোস আউগুস্তোর গোলে ব্যবধান কমায় ইন্টার এবং শেষ পর্যন্ত ম্যাচে ফেরার চেষ্টা চালায়। কিন্তু রিয়ালের রক্ষণ ও কোর্তোয়ার দৃঢ়তায় আর গোল পায়নি তারা। এর আগে লা লিগায় রিয়াল বেতিসের কাছে হারের পর এই জয় দলটিকে স্বস্তি দিয়েছে। অন্যদিকে, ভালো খেলেও মৌসুমের প্রথম হারের স্বাদ পেল ইন্টার মিলান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ আটক, দাউদকান্দিতে থানার দরজা ভেঙে বের ২২

গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

শিশুদের মনে রোজার প্রতি আগ্রহ তৈরির সহজ কৌশল

ইতালিতে হেনস্তার শিকার হলেন বাঁধন

জনসংযোগ কর্মকর্তাদের ‘নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ

দেশজুড়ে বিপুলসংখ্যক প্রশিক্ষণহীন শিক্ষকে চলছে পাঠদান কার্যক্রম

বোয়িং চুক্তি নিয়ে প্রশ্ন, জামায়াত আমিরকে যা বললেন হুমায়ুন কবির

রোমান্টিক লুকে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি