সোমবার , ৮ জুন ২০২৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালনা পর্ষদকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রতিবেদক
admin
জুন ৮, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং সহ-সভাপতি ফাহিম সিনহা সহ পরিচালনা পর্ষদের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থায় তিন ক্যাটাগরিতে ২৩ জন পরিচালক নির্বাচিত হওয়ার পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে ২ জন সদস্য মনোনীত হন। পরবর্তীতে এই ২৫ জন পরিচালকের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ সমর্থন পেয়ে তামিম ইকবাল সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁর অনন্য নেতৃত্ব গুণ ও ক্রীড়াশৈলীর প্রশংসা করেন প্রতিমন্ত্রী। ক্রীড়া প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, মাঠের ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন সফল অধিনায়কের নেতৃত্বে দেশের ক্রিকেট এক নতুন দিগন্তে প্রবেশ করবে। তামিম ইকবালের ক্রিকেটীয় প্রজ্ঞা এবং পরিচালনা পর্ষদের সামগ্রিক মেলবন্ধনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও বেশি পেশাদার ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে তিনি বিশ্বাস করেন। মাঠের ভেতরের এবং বাইরের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে নতুন এই কমিটি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সমর্থ হবে বলেও তিনি মনে করেন। পরিশেষে দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের সার্বিক উন্নয়নে নবনির্বাচিত এই পর্ষদ অত্যন্ত জোরালো ভূমিকা রাখবে বলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। বিসিবির এই নতুন যাত্রায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি সভাপতি তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা এবং বাকি সকল পরিচালকের সাফল্য কামনা করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আবু সাঈদ হত্যা মামলা: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যকে জেল হাজতে প্রেরণ

তারেক রহমানের বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের দাবিতে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা : ফ্যাক্টওয়াচ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে-কৃষি মন্ত্রী

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলেই ব্যবস্থা: প্রতিমন্ত্রী

রাশিয়ায় ৩০ জন বাংলাদেশী যুবককে প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত; ফিরিয়ে আনার জোর তৎপরতা

‘উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করেই গড়ে তুলতে হবে নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ’ – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের

বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠক: বাংলাদেশের ৫টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৪টি সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর