Tuesday , 3 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১ জনের মৃত্যু

প্রতিবেদক
admin
November 3, 2026 12:47 pm
Link Copied!

নেপালের এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর সেগুলো বিধ্বস্ত হয়েছে। এতে একজন বিদেশি নাগরিক নিহত এবং অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার পুলিশ এ তথ্য জানিয়েছে। হিমালয় অধ্যুষিত নেপালে পর্যটক, পর্বতারোহী ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনের পাশাপাশি জরুরি উদ্ধারকাজে ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তবে দেশটির দুর্গম ভ-ূপ্রকৃতি ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে আকাশপথে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ। সোলুখুম্বু জেলার একটি তুষারাবৃত স্থানে অবতরণের সময় দুটি ছোট হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সোলুখুম্বু জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি এএফপিকে বলেন, ‘একজন বিদেশি ঘটনাস্থলেই মারা গেছেন। আহত অপর একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে আটটিই নেপালে অবস্থিত। এর মধ্যে রয়েছে মাউন্ট এভারেস্ট। প্রতিবছর হাজার হাজার বিদেশি পর্বতারোহী ও ট্রেকার দেশটিতে আসেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইমামদের শুধু নামাজের নয়, মুত্তাকিদের ইমাম হতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

কিংবদন্তি রোনাল্ডোকে পিছনে রেখে মেসির ঘাড়ে এমবাপ্পের হাত!

যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন

গঙ্গার পানি বণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ

বিশ্ববাজারে কমলো তেলের দাম

আইনি বিপাকে পড়লেন নোরা ফাতেহি

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

উয়ারী-বটেশ্বর স্মরণে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ

মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর