Thursday , 17 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

পাঁচ দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যে মেলার উদ্বোধন করলেন — শিল্প উপদেষ্টা

প্রতিবেদক
admin
September 17, 2026 3:25 pm
Link Copied!

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যে মেলা-২০২৬’ উদ্বোধন করেন। বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথতে ঢাকায় তেজগাঁও বিসিক ভবনে নিচতলায় পাঁচ দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা এবং উদ্যোক্তাদের কর্মপ্রয়াসকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। উদ্বোধন কালে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নূরুজ্জামান এনডিসি , বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল ও পণ্য পরিদর্শন করেন। বাংলাদেশের সমৃদ্ধ চামড়া শিল্পের ঐতিহ্যে , সম্ভাবনা এবং দেশীয় সিএমএসএম শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত মানসম্পন্ন চামড়া ও চামড়াজাত পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক ) আয়োজন করেছে ” বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা ২০২৬ ‘ । মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের চামড়া শিল্পের উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত নান্দনিক, মানসম্পন্ন ও বৈচিত্র্যময় চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। মেলায় মোট ৪৯ টি চামড়া ও চামড়াজাত পণ্যের স্টল রয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিসিক ভবনের নিচতলায় এ মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। চামড়া শুধু একটি কাঁচামাল নয়; এটি বাংলাদেশের একটি বড় অর্থনৈতিক সম্ভাবনা। — শিল্প উপদেষ্টা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, “চামড়া শুধু একটি কাঁচামাল নয়; এটি বাংলাদেশের একটি বড় অর্থনৈতিক সম্ভাবনা। আমাদের লক্ষ্য হতে হবে কাঁচা চামড়া রপ্তানি নয়, বরং চামড়া থেকে উচ্চমূল্যের জুতা, ব্যাগ, বেল্ট ও অন্যান্য পণ্য তৈরি করে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা।” তিনি আজ ঢাকায় তেজগাঁও বিসিক ভবনের নিচতলায় পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যে মেলা-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন । চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশগত ঝুঁকির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হবে। ট্যানারি শিল্পের বর্জ্য ও রাসায়নিক পদার্থ অপরিশোধিত অবস্থায় নদী, খাল বা জলাশয়ে যাতে না যায়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, ট্যানারি শিল্পের আশপাশে অপরিকল্পিত আবাসিক এলাকা গড়ে ওঠা রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। শিল্পাঞ্চল, আবাসিক এলাকা ও পরিবেশের মধ্যে ভারসাম্য রেখে ভবিষ্যৎ শিল্প পরিকল্পনা করতে হবে। বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল গোটের চামড়ার আন্তর্জাতিক সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের এই মূল্যবান সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে চামড়াজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ আরও বড় সুযোগ তৈরি করতে পারে। তিনি বলেন, “যে দেশের ব্ল্যাক বেঙ্গল গোটের চামড়া বিশ্ববাজারে সমাদৃত, সেই দেশের চামড়া শিল্প পিছিয়ে থাকার কোনো কারণ নেই। প্রয়োজন সঠিক নীতি, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থা।” চামড়া শিল্পে বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিশ্ববাজারে মানুষের ব্যবহার্য পণ্যের চাহিদা অব্যাহত থাকবে। তাই আন্তর্জাতিক মানের জুতা, ব্যাগ, ফ্যাশন অ্যাকসেসরিজসহ বিভিন্ন চামড়াজাত পণ্য উৎপাদনের মাধ্যমে রপ্তানি বাজার সম্প্রসারণ করতে হবে। বিসিকের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বিসিক শিল্পনগরীর অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা ও শিল্প গড়ে তুলতে হবে। তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিসিককে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, “বিসিকের অব্যবহৃত জায়গা পড়ে থাকবে না; সেখানে নতুন উদ্যোক্তা, নতুন কারখানা ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। সম্ভাবনার যে দরজাগুলো বন্ধ হয়ে আছে, আমাদের সম্মিলিত উদ্যোগে সেগুলো খুলে দিতে হবে।” অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নূরুজ্জামান এনডিসি , বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শিল্প উদ্যোক্তাগণ বক্তৃতা করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি

কুমিল্লায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ভ্যান-সেলাই মেশিন বিতরণ

সড়ক, সেতু ও রেল মন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব আরোপ

বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার

গাইবান্ধায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ

আগেও বহিষ্কৃত হয়েছিলেন দুই ছাত্রদল নেতা, ছাত্রলীগে ছিলেন একজন

প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ১০ অগ্রাধিকার

ঢাকায় পদায়নে লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার মনোনীত