Monday , 29 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

প্রথম দিন অলআউট হয়ে বিপাকে বাংলাদেশ

প্রতিবেদক
admin
June 29, 2026 1:55 pm
Link Copied!

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে। ৯ উইকেট হাতে নিয়ে মাত্র ৪ রানে পিছিয়ে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৭ বলে ২ রান করে জিম্বাবুয়ের বাঁ-হাতি পেসার নিউম্যান নিয়ামুরির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টায় ৩০ রান যোগ করেন আরেক ওপেনার সাদমান ইসলাম ও মোমিনুল হক। ৩টি চারে ২০ রান তুলে পেসার ব্রাড ইভান্সের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন সাদমান। ৩৬ রানে দুই ওপেনার ফেরার পর দলের হাল ধরেন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৩০ বল খেলে ৭৭ রানের জুটি গড়েন তারা। এরমধ্যে ৬৪ বলে টেস্টে ২৮তম হাফ-সেঞ্চুরির দেখা পান মোমিনুল। হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি মোমিনুল। নিয়ামুরির বলে দ্বিতীয় স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন তিনি। ৮১ বলে ১২টি চারে ৬০ রান করেন মোমিনুল। শান্তর সাথে ১৩০ বলে ৭৭ রানের জুটি গড়েন মোমিনুল। দলীয় ১১৩ রানে তৃতীয় ব্যাটার হিসেবে মোমিনুল আউট হবার পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের ইনিংস। এতে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয় তারা। ২৭ রানে শেষ ৮ উইকেট হারায় টাইগাররা। জিম্বাবুয়ের মাটিতে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রান বাংলাদেশের। শান্তর ১৯ রানের পর, আর কোন ব্যাটারই দুই অংকে পা দিতে পারেননি। মুশফিকুর রহিম ৯, দুই অভিষিক্ত তাওহিদ হৃদয় ৩ ও অমিত হাসান ৪, তাইজুল ইসলাম ৯, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ খালি হাতে ফিরেন। জিম্বাবুয়ের নয়ামুরি ৬১ রানে ৪ উইকেট নেন। এছাড়া রিচার্ড এনগারাভা-ব্লেসিং মুজারাবানি ও ব্রাড ইভান্স ২টি করে শিকার করেন। নিজেদের প্রথম ইনিংস শুরু করে ৮৯ রানের সূচনা করে জিম্বাবুয়ের দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া ও বেন কারান। ১৭তম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন পেসার খালেদ। স্লিপে শান্তকে ক্যাচ দিয়ে বিদায় নেন কারান। ৫১ বল খেলে ৫ চারে ৪২ রান করেন কারান। দ্বিতীয় উইকেটে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন কাইয়া ও ব্রেন্ডন টেইলর। কাইয়া ৭৬ ও টেইলর ১৭ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের খালেদ ৩৩ রানে ১ উইকেট নেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সৌদি আরবে পৌঁছেছেন ৪৬,৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী

পরিচালকের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ আনলেন পারসা

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

টাইব্রেকে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ফের জুটি বাঁধছেন টিমোথি শ্যালামে-সেলেনা গোমেজ

ভুয়া ভুটানি শরণার্থী কেলেঙ্কারিতে নেপালের সাবেক দুই মন্ত্রী দোষী সাব্যস্ত

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী