Monday , 6 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

প্রতিবেদক
admin
July 6, 2026 4:01 pm
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সৌদি ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি তিনি নিজেও সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহের কথা জানিয়েছেন বলে জানান রাষ্ট্রদূত। এর আগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের পাঠানো একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও গভীর হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কাল পবিত্র আশুরা, রাজধানীতে বের হবে ৬৩ তাজিয়া মিছিল

মাদারীপুরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান গ্রেপ্তার

বন্যা পরিস্থিতি: চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

সরকারি ক্রয় কার্যক্রম : উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন

ভারী বর্ষণের ঝুঁকি: বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ

মাদক ব্যবসায়ীর বাড়িতে জনতার আগুন দেওয়ার ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত: বাংলাফ্যাক্ট

নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলেই নেতানিয়াহুর ‘রাজনৈতিক ভবিষ্যৎ শেষ’: দাবি পাকিস্তানের

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে রাশিয়ার তেল ডিপোতে আগুন