মঙ্গলবার , ২ জুন ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

প্রবাসীদের সমস্যা সমাধানে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন: ৬ মাসের মধ্যে মন্ত্রণালয়ে দৃশ্যমান পরিবর্তন আনা হবে – প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রতিবেদক
admin
জুন ২, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!
প্রবাসীদের সমস্যা সমাধানে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন: ৬ মাসের মধ্যে মন্ত্রণালয়ে দৃশ্যমান পরিবর্তন আনা হবে – প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি “অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল” গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা তাদের সমস্যা বা অভিযোগ minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com এই দুটি ইমেইল ঠিকানায় সরাসরি পাঠাতে পারবেন। ইমেইলে প্রাপ্ত অভিযোগসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রাপ্ত আবেদন বা অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রী ও সচিবের নিকট উপস্থাপন করা হবে। ব্রিফিংয়ে মন্ত্রী অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশি ৩০ জন যুবককে প্রতারণামূলকভাবে রাশিয়ায় প্রেরণের দায়ে অভিযুক্ত ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইতিমধ্যে প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। প্রবাসীদের কল্যাণে সরকার নানামুখী সুযোগ-সুবিধা সম্বলিত “প্রবাসী কার্ড” প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে ডিজিটাল পরিচয়পত্রের পাশাপাশি ডুয়েল কারেন্সিযুক্ত পেমেন্ট গেটওয়ে সুবিধা থাকবে, যার মাধ্যমে প্রবাসীরা সহজে ও নিরাপদে দেশে রেমিট্যান্স প্রেরণ করতে পারবেন। মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ঢেলে সাজানো হবে এবং আগামী ৬ মাসের মধ্যে এর দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। পরবর্তীতে মালয়েশিয়ার শ্রমবাজার সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী জানান, মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় খোলার ব্যাপারে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং এবার মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না। সংবাদ ব্রিফিংকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মোঃ শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী

চোরাইপথের পশু নয়, বৈধ উৎসে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত হবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

কিশোর গ্যাং, সন্ত্রাস, ছিনতাই ঠেকাতে রাজধানীতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা বসছে

সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে – ববি হাজ্জাজ

কুয়েতে ইরানি হামলায় নিহত ১, বিমানবন্দর টার্মিনালও ক্ষতিগ্রস্ত

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

সড়ক, সেতু ও রেল মন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব আরোপ

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলেই ব্যবস্থা: প্রতিমন্ত্রী