Thursday , 3 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ফের জুটি বাঁধছেন রাজ-সাবিলা

প্রতিবেদক
admin
September 3, 2026 1:12 pm
Link Copied!

এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেঁধে দর্শকদের প্রশংসা কুড়ান শরিফুল রাজ ও সাবিলা নূর। সেই সাফল্যের পর নতুন গল্প নিয়ে ফের বড়পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন এই দুই তারকা। তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটির নাম-‘কানাভুলা প্যারাডক্স’। টাইম-ট্রাভেল, রোমান্স ও মিস্ট্রির মিশেলে নির্মিতব্য সিনেমাটির মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও সাবিলা নূরকে। নির্মাতারা জানিয়েছেন, সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের এক ভিন্নধর্মী যাত্রার মধ্য দিয়ে দর্শকদের পরিচিত গল্প বলার কাঠামোর বাইরে নিয়ে যেতে চান তারা। প্রচলিত গল্পের ধরন থেকে বেরিয়ে সিনেমাটিতে দর্শকদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা তৈরির পরিকল্পনা রয়েছে। জানা গেছে, ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমার গল্পের মূল অনুপ্রেরণা নেওয়া হয়েছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত একই নামের উপন্যাস থেকে। উপন্যাসটির ভাবনা ও আবহকে বড়পর্দায় নতুন আঙ্গিকে তুলে ধরার পরিকল্পনা করছেন নির্মাতারা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর একই বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ‘কানাভুলা প্যারাডক্স’ দিয়ে পরিচালক হিসেবে নতুন যাত্রা শুরু করলেও আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার এর আগে তানিম নূর পরিচালিত একাধিক আলোচিত কাজে যুক্ত ছিলেন। আয়মান আসিব স্বাধীন ওয়েব সিরিজ ‘কাইজার’ এবং চলচ্চিত্র ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর চিত্রনাট্য ও সংলাপ রচনায় কাজ করেছেন। অন্যদিকে, এই তিনটি কাজেই গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন সুস্ময় সরকার।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে বুকে টেনে অভিনন্দন শফিকুর রহমান

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

দক্ষিণ এশিয়ায় টেকসই কৃষি ও জীববৈচিত্র্য নিয়ে সার্কের আঞ্চলিক পরামর্শ সভা শুরু

বরিশালে মালচিং পদ্ধতির চাষাবাদে কৃষিতে নতুন সম্ভাবনা

বিশ্বকাপে জয়ের হাফ-সেঞ্চুরি আর্জেন্টিনার

সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায়

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িত পাঁচ জনের পরিচয় শনাক্ত : বাংলাফ্যাক্ট

দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি

ভোটের তারিখ ঘোষণা নিয়ে কিছুই জানে না সরকার: এলজিআরডি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকট: ১০০ কোটি লিটারের জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া