Thursday , 27 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বলিউডের প্রভাবশালী ও প্রবীণদের কাঠগড়ায় তুললেন তনুশ্রী

প্রতিবেদক
admin
August 27, 2026 12:44 pm
Link Copied!

বলিউডের প্রবীণ অভিনেতা ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। বয়স বেশি হলেই কেউ শ্রদ্ধার যোগ্য বা ভরসাযোগ্য-এমন ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে তনুশ্রী বলেছেন, একজন মানুষকে তার বয়স বা পরিচয় দিয়ে নয়, বরং চরিত্র দিয়ে বিচার করা উচিত। সম্প্রতি এক ভিডিও বার্তায় বলিউডের অন্দরমহলের নানা অভিজ্ঞতা তুলে ধরেন ‘আশিক বনায়া আপনে’খ্যাত এই অভিনেত্রী। তার দাবি, ইন্ডাস্ট্রিতে যাদের ‘বর্ষীয়ান’ বা অভিজ্ঞ হিসেবে সম্মান করা হয়, তাদের অনেকের মধ্যেই লুকিয়ে থাকতে পারে ধূর্ত মানসিকতা। নিজের ভিডিওর ক্যাপশনেও এ নিয়ে বিস্তারিত লিখেছেন তনুশ্রী। তার ভাষ্য, শুরুতে তিনি ভেবেছিলেন কোনো বর্ষীয়ান অভিনেতা হয়তো কাজ পাচ্ছেন না, তাই তাকে সহযোগিতা করা উচিত। কিন্তু পরে তার ধারণা বদলে যায়। তনুশ্রী বলেন, বলিউডে ‘বর্ষীয়ান’ শব্দটির অর্থ অনেক সময় এমন একজন অভিজ্ঞ খেলোয়াড়, যিনি দীর্ঘদিনের পথচলায় নানা ধরনের কৌশল ও চালাকি রপ্ত করেছেন। এমন ব্যক্তিরা সংবাদমাধ্যম ও সাধারণ মানুষকে নিজেদের মতো করে প্রভাবিত করতেও যথেষ্ট দক্ষ বলে মন্তব্য করেছেন তিনি। অভিনেত্রীর আরও অভিযোগ, কিছু প্রবীণ ব্যক্তি তরুণ প্রজন্মের প্রতি ঈর্ষা ও ক্ষোভ পোষণ করেন। এমনকি তরুণদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে তারা যেকোনো পর্যায়ে যেতে পারেন বলেও দাবি করেছেন তনুশ্রী। কিছু মানুষকে ‘রাক্ষস বা অসুরের অবতার’ হিসেবেও উল্লেখ করেছেন তিনি। নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তনুশ্রী। তার দাবি, একটা সময় পর্দায় তার যথেষ্ট জনপ্রিয়তা ও তারকাখ্যাতি ছিল। যদিও নিজেকে বলিউডের এক নম্বর অভিনেত্রী হিসেবে দাবি করেননি তিনি, তবে তার স্টারডম যে যথেষ্ট উঁচুতে ছিল, সেটি স্পষ্ট করেছেন। তবে সেই সময় ইন্ডাস্ট্রির কূটকৌশল সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকায় সমস্যায় পড়েছিলেন বলে জানিয়েছেন তনুশ্রী। তার অভিযোগ, একপর্যায়ে একদল মানুষ সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে তাকে বলির পাঁঠা বানিয়েছিল। তনুশ্রীর ভাষায়, তখন তিনি ইন্ডাস্ট্রির ‘স্ট্রিট স্মার্ট’ ছিলেন না। বলিউডের কুটিল রাজনীতি ও ধূর্ততা কীভাবে সামলাতে হয়, সেটিও তার জানা ছিল না। ফলে নিজের ক্যারিয়ারে সেই অভিজ্ঞতার নেতিবাচক প্রভাব পড়েছিল বলে ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। তনুশ্রী আরও বলেন, বলিউডে বয়সের ভিত্তিতে কাউকে বড় বা প্রবীণ তারকা হিসেবে বিবেচনা করা উচিত নয়। তার মতে, যার স্টারডম বেশি এবং যার সিনেমা সফল, প্রকৃত অর্থে সেই বড় তারকা। সবশেষে অনুরাগীদের উদ্দেশে তনুশ্রীর বার্তা-কারও বয়স, চেহারা কিংবা পারিবারিক পরিচয় দেখে তাকে বিচার না করে তার চরিত্রের দিকে নজর দেওয়া উচিত। একজন মানুষ আসলে কেমন, সেটিই তাকে সম্মান বা বিশ্বাস করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তনুশ্রীর এই মন্তব্যের পর বলিউডের অন্দরমহল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তার অভিযোগে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা অভিনেতার নাম উল্লেখ করেননি তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর বাজারে এক ডিম ১৫ টাকা, চাপে নিম্ন-মধ্যবিত্ত

এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ৩ হাজার

হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট

চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

চট্টগ্রামের বৃক্ষমেলায় দামি ‘বনসাই’ ইনডোর প্ল্যান্টের ‘বড় বাজার’