Wednesday , 19 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রতিবেদক
admin
August 19, 2026 3:26 pm
Link Copied!

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নিতে নতুন সরকারের ভবিষ্যৎমুখী বাণিজ্য ও বিনিয়োগ নীতির সুযোগ কাজে লাগাতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সফররত ভারতের শিল্প ও ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই)-এর একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকারের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে একটি ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি রয়েছে। পারস্পরিক স্বার্থে বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতার জন্য  ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায় এ সুযোগ কাজে লাগাতে পারে।

সিআইআই প্রতিনিধিদলে ভোগ্যপণ্য, অটোমোবাইল, পেট্রোলিয়াম, জ্বালানি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতের উল্লেখযোগ্য ভারতীয় কোম্পানি ও প্রতিষ্ঠানের ব্যবসায়ী নেতারা ছিলেন।

প্রতিনিধিদলে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, দ্য ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপ, অরবিন্দ লিমিটেড, মাহিন্দ্রা গ্রুপ, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, ফোর্বস মার্শাল প্রাইভেট লিমিটেড, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি লিমিটেড, ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড এবং অ্যাপোলো হাসপাতালের সদস্য রয়েছেন।

দুই প্রতিবেশী দেশের মধ্যে আরও বিস্তৃত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পৃক্ততার সুযোগ খুঁজতে সফররত ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হসপিটালগুলোর মান ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় জরুরি: সংসদে জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সহজেই পরিষ্কার করুন আপনার বাসার কোণায় জমা ধুলা-মাকড়সার জাল

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

‘নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে’-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১২৬২

২৩ ঘণ্টা পরেও নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন চুয়েট উপাচার্য

জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির