Monday , 6 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই মৌনীকে ঘিরে নতুন বিতর্ক

প্রতিবেদক
admin
July 6, 2026 11:17 am
Link Copied!

বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ারের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই এবার এই অভিনেত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় সংবাদকর্মী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমি চন্দোক। তার দাবি, মৌনী রায় অধিকাংশ সময়ই মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিমি এই মন্তব্য করার পর তা নিয়ে বিনোদনপাড়ায় নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সাক্ষাৎকারে সিমি চন্দোক দাবি করেন, বলিউডের তারকাদের সব গতিবিধির খবর তিনি রাখেন। তিনি বলেন, আজ পর্যন্ত মৌনী রায়ের এমন কোনো ভিডিও তিনি দেখেননি, যেখানে অভিনেত্রীকে পুরোপুরি স্বাভাবিক মনে হয়েছে। তিনি সব সময়ই নেশার ঘোরে থাকেন। এর আগে বলিউড অভিনেতা বীর দাসের ঠোঁটে কঙ্গনা রানাওয়াতের কামড় বসানোর ঘটনা নিয়েও মন্তব্য করে আলোচনায় এসেছিলেন এই ইনফ্লুয়েন্সার। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, এর আগে বিভিন্ন সময়ে বলিউডের একাধিক তারকা ও তাদের সন্তানদের মদ্যপ অবস্থায় ক্যামেরাবন্দি হতে দেখা গেছে, যার মধ্যে মৌনী রায় অন্যতম। গত বছরের (২০২৫) শুরুর দিকে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় স্বামী সুরজ নাম্বিয়ার ও বান্ধবী দিশা পাটানির সঙ্গে একটি বার থেকে বের হওয়ার সময় মৌনী ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান। পরে তার স্বামী তাকে টেনে তুলে গাড়িতে বসান। ওই ঘটনার পর মৌনী রায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং তিনি মদ্যপ ছিলেন কি না, তা নিয়ে ভক্তদের মনে নানা প্রশ্ন ওঠে। তবে বিষয়টি নিয়ে মৌনী কিংবা তার স্বামী কখনোই কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

নানা উদ্যোগ আর বিপুল অর্থ ব্যয়েও দূর হচ্ছে না বৃষ্টিতে রাজধানীর জলাবদ্ধতা

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর তেল শোধনাগারে আগুন

বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা অপরিহার্য : তথ্যমন্ত্রী

সরকারি প্রাথমিকের ১ কোটি ৭ লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম, স্কুল ব্যাগ,জুতা, মোজা প্রদান করবে সরকার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান বার্ণির মেলা সম্পন্ন

বিএনপি উদার গণতান্ত্রিক দল, আমরা কোনো বিভাজন চাই না : মির্জা ফখরুল