Wednesday , 8 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে যাচ্ছেন প্রতিমন্ত্রী

প্রতিবেদক
admin
July 8, 2026 1:02 pm
Link Copied!

গত দুইদিন ধরে, চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ এবং পানির ঢল এর কারণে , চট্টগ্রাম স্টেশন এবং জালালী হাট স্টেশন এর মধ্যবর্তী রেল লাইন প্লাবিত হয়েছে। বর্তমানে রেললাইনের উপরে প্রায় দুই ফুট এর মত পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। ফলে, চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী ৮১৬ পর্যটক এক্সপ্রেস ১৬.৩২ থেকে ষোলশহর স্টেশনে, এবং কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী ৮২২ প্রবাল এক্সপ্রেস ১৭.১০ থেকে জানালিহাট স্টেশনে অপেক্ষমান আছে। ঘটনাস্থল পরিদর্শনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন। অতি বৃষ্টির কারণে পাহাড়তলী-ফৌজদারহাট সেকশনে আপ এবং ডাউন লাইনে ২০ কিলোমিটার গতি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। উল্লেখিত প্লাবিত রেললাইনে গতি নিয়ন্ত্রণ আরোপ করে দ্রুততম সময়ের মধ্যে অপেক্ষমান ট্রেনগুলোকে তাদের নির্ধারিত গন্তব্যে চালানোর জন্য চেষ্টা অব্যাহত আছে। ঘটনাস্থল পরিদর্শনের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে মঙ্গলবার (৭ জুলাই) রাতে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন। প্রয়োজনীয় পরিদর্শন শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী

জুলাই নিয়ে কটাক্ষ: শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি

বাড়ছে লোকবল ও ল্যাব : নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ

দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান বার্ণির মেলা সম্পন্ন

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

জ্যামিতিক হারে বাড়ছে সরকারের ঋণ গ্রহণের প্রবণতা

ক্যালিফোর্নিয়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু

হারানো বিজ্ঞপ্তি