Tuesday , 15 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মিষ্টি হাসিতে ভক্তদের নজর কাড়লেন তিশা

প্রতিবেদক
admin
September 15, 2026 11:33 am
Link Copied!

অভিনেত্রী, মডেল নুসরাত ইমরোজ তিশা। তার সাবলীল অভিনয় সবসময়ই প্রশংসা পেয়েছে দর্শকের। শুধু তাই নয়, রূপেও আলাদাভাবে প্রশংসিত হন এই অভিনেত্রী। তবে মডেলিংয়ের চেয়ে নিজের অভিনেত্রী সত্ত্বাকেই সবসময় বেশি গুরুত্ব দিয়ে এসেছেন তিশা। ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে প্রশংসিত হন, তবে তার সাধারণ আউটফিট-স্টাইলই তাকে আইকনিক রেখেছে। টপস-গাউনে খুব একটা স্বাচ্ছন্দ্য নন তিনি, শাড়ির মতো সাধারণ-ট্র্যাডিশনাল পোশাকেই নিজেকে মেলে ধরতে পছন্দ করেন। এবারও তার ব্যতিক্রম হলো না, শাড়িতেই এবার ভক্তদের মুগ্ধ করলেন পর্দার এই প্রিয় মুখ। সদ্য সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিশা। তাকে সেখানে দেখা গিয়েছে চিরচেনা ট্র্যাডিশনাল লুকেই; অর্থাৎ লাল শাড়িতে। সঙ্গে কাচের চুড়ি আর অলংকার। নানা ঢঙে ক্যামেরাবন্দি হয়ছেন। কখনো মিষ্টি হাসিতে তাকিয়ে লেন্সের দিকে তাকিয়েছেন, আবার মুখ ঢেকে লাজুক হাসি দিয়ে চোখটাও বুজেছেন। অভিনেত্রীর এমন পোজ যে নজর কেড়েছে তার ভক্তদের, তা বলাই বাহুল্য। মন্তব্য ঘরে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। ছবিগুলো প্রকাশের সঙ্গে তিশা দিয়েছেন এক বিশেষ বার্তাও! নিজেকে নাকি চুপিচুপি বদলে ফেলছেন অভিনেত্রী, এমনটাই উঠে এলো তার পোস্টের ক্যাপশনে। ছবিগুলো যুক্ত করে লিখেছেন, ‘কোয়ায়েটলি বিকামিং!’ দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন নুসরাত ইমরোজ তিশা। অভিনয়ে আগের চেয়ে উপস্থিতি কিছুটা কমলেও পরিবার, কাজ ও দৈনন্দিন জীবনের বিভিন্ন বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে নিয়মিত তুলে ধরেন এই গুণী শিল্পী।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিক্ষকতা করতে চাইলে বিশ্ববিদ্যালয় খুলুন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে শফিকুর রহমান

মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে

বিএনপি সরকার ১৮০ দিনে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: নাহিদ ইসলাম

ডিএমপির তিন থানার অভিযানে গ্রেফতার ৪০

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়

প্রাথমিক শিক্ষার্থীরা জানুয়ারিতে পাবে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬, মামলা ৫৫