Wednesday , 7 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

যে কারণে মন খারাপ পরীমনির

প্রতিবেদক
admin
October 7, 2026 12:51 pm
Link Copied!

মন খারাপ ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির। ইচ্ছে পূরণ হয়নি তার। তাই হুমায়ূন আহমেদের বইকে সঙ্গী করেই যেন সেই আক্ষেপ কাটানোর চেষ্টা করছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিগুলোতে দেখা যায়, নীল রঙের একটি নজরকাড়া শাড়িতে মোহনীয় লুকে ধরা দিয়েছেন পরীমনি। চুলগুলো পরিপাটি করে খোঁপা করা, আর মুখে জড়িয়ে রয়েছে মৃদু হাসি। তার হাতে দেখা যায় কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা বই ‘তন্দ্রাবিলাস’। কখনো তা বুকে জড়িয়ে, আবার বইয়ের পাতা উল্টিয়ে নিজেকে ফ্রেমবন্দি করেছেন। পরীমনির এই মনোরম সাজসজ্জা আর শান্ত অভিব্যক্তি তার ছবিগুলোতে ভিন্ন মাত্রা যোগ করেছে। ছবির সঙ্গে পরীমনি লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’ পরীমনির এই ছবিগুলো প্রকাশ পেতেই ভক্তরা তার রূপ ও এই সিদ্ধান্তের প্রশংসা করে মন্তব্য করছেন। কাজের ব্যস্ততার ফাঁকে এমন নান্দনিক রূপ, বিশেষ করে নীল শাড়িতে তার এই মেলে ধরাটা ভক্তদের মনে ধরেছে। এদিকে, গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় আবারও নতুন ওয়েব ফিকশনে কাজ করেছেন অভিনেত্রী পরীমনি। ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর এবার এই নির্মাতার ‘সেপারেশন’ নামের নতুন ফিকশনে দেখা যাবে তাকে। নতুন এই কাজটিতে পরীমনির সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যে কারণে হঠাৎ ক্ষমা চাইলেন দীপা খন্দকার

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়ল ব্যক্তিগত ঋণের সীমাও

তানজানিয়ার খনিশ্রমিকের প্রাণহানির ঘটনায় লন্ডনের শীর্ষ স্বর্ণ ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে মামলা

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার

ভিন্ন লুকে ভক্তদের চমকে দিলেন বিদ্যা বালান

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী

রেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদল

ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক মামুন খালেদসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ কর্মী গ্রেফতার

মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে ৭৫ লাখ টাকা ছাড় মন্ত্রণালয়ের