Sunday , 5 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

রাজশাহীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

প্রতিবেদক
admin
July 5, 2026 4:15 pm
Link Copied!

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। কাটাখালী পুলিশ ফাঁড়ির অভিযানে উদ্ধার হওয়া এ গাঁজার চালানকে আরএমপির ইতিহাসে এক অভিযানে সর্বোচ্চ পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনা বলে দাবি করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কাটাখালী থানার কাপাসিয়া গ্রামে মেসার্স সোহাইল ফিলিং স্টেশন থেকে প্রায় ১৫০ গজ পূর্বে রাজশাহী-নাটোর মহাসড়কের উত্তর পাশের একটি কলাবাগানে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তিনটি চটের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৯টি পোটলায় রাখা মোট ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মহাসড়কে পুলিশের চেকপোস্ট থাকায় মাদক কারবারিরা ধরা পড়ার আশঙ্কায় গাঁজার বস্তাগুলো কলাবাগানে ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো পরিত্যক্ত আলামত হিসেবে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া গাঁজা থানার মালখানায় সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় মাদকের প্রকৃত মালিক এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আরএমপি জানিয়েছে, বর্তমান পুলিশ কমিশনারের নেতৃত্বে মহানগরজুড়ে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসনের অধিকার নিশ্চিত করতে হবে : রুহুল কবির রিজভী

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য অধ্যাপক শামীমা সুলতানা

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজ

দুদকের কর্মচারীদের ঝুঁকি ভাতা বাড়ছে, ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৪,২৬০ মামলা