Wednesday , 3 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনে বাসে ড্রোন হামলা, নিহত ৭

প্রতিবেদক
admin
June 3, 2026 5:40 pm
Link Copied!

ডেস্ক রিপোর্টঃ রাশিয়া-অধিকৃত পূর্ব ইউক্রেনে একটি বাসে ড্রোন হামলায় সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছে। বুধবার দোনেৎস্ক অঞ্চলের মস্কো-সমর্থিত কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের ওপর রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৩ জন নিহত হওয়ার এক দিন পর এই ঘটনাটি ঘটল। বাসটিতে দোনেৎস্ক অঞ্চলে হামলার শিকার হয়। বাসটি মস্কো থেকে ক্রিমিয়ার সিমফেরোপোলের দিকে যাচ্ছিল। ক্রিমিয়া হলো কৃষ্ণসাগরের একটি উপদ্বীপ, রাশিয়া ২০১৪ সালে দখল করে নেয়। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের রাশিয়া-অধিকৃত অংশের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে বলেন, ‘ইয়েনাকিয়েভোতে একটি ড্রোন মস্কো-সিমফেরোপোলগামী একটি কোচে হামলা চালায়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।’ তিনি আরো যোগ করেন, ‘আরো ১১ জন বিভিন্ন মাত্রার আঘাত পেয়েছে এবং সবাই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছে।’ ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো তার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক ব্যবহার করে নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নির্জন ঘরে ডেকে যৌন হয়রানি, আইনি পথে হাঁটলেন অভিনেত্রী

রাজস্বের নীতি নির্ধারণকে ‘পুরোপুরি আমলামুক্ত’ করা হবে: সংসদে প্রতিমন্ত্রী সাকি

কোরবানির চামড়া ও উপজাত সংরক্ষণে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মির্জাগন্জ ভুমি অফিসে নামজারীর নামে অর্থ আদায় প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি

সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী

গ্রীষ্মের তাপ ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানে প্রভাব ফেলবে না : হ্যারি কেন

বরিশাল কারাগারে যেভাবে সময় কাটছে মিন্নির

মধ্যপ্রাচ্য সংকট: ১০০ কোটি লিটারের জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া