Tuesday , 15 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
admin
September 15, 2026 1:48 pm
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও এগিয়ে নেওয়া এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চীনা রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক এবং ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। একই সঙ্গে দুই দেশের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রিজভীর সহকারী একান্ত সচিব জাহেদুল আলম জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে পারস্পরিক সম্পর্ক আরও সামনে এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন এবং রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম ও এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) একই কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সংসদের অধিবেশন সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনামূল্যে চশমা বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম

বাড়ছে লোকবল ও ল্যাব : নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ

মূল দল নিউজিল্যান্ডে, ঢাকার সাফে ভারত পাঠাচ্ছে দ্বিতীয় সারির দল

অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী

তিন জয় নিয়ে নকআউটে আর্জেন্টিনা

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৪,২৬০ মামলা

দিল্লিতে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ফের আটক

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৭২