Sunday , 21 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

সদরঘাট-ফতুল্লা নৌপথে বালিবাহী নৌযানের বিরুদ্ধে নৌপরিবহন অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা

প্রতিবেদক
admin
June 21, 2026 2:37 pm
Link Copied!

নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং নৌযানের আইনগত ও কারিগরি মান যাচাইয়ের লক্ষ্যে ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, বেলা ১১.০০ ঘটিকা হতে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারীর নেতৃত্বে ঢাকা সদরঘাট থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত নৌপথে চলাচলরত বালিবাহী নৌযানসমূহের বিরুদ্ধে বিশেষ পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে মোট ১১টি বালিবাহী নৌযান সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ নৌযানের বাস্তব পরিমাপ নিবন্ধনপত্রে উল্লেখিত পরিমাপের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এছাড়াও বেশ কয়েকটি নৌযানে বাধ্যতামূলক জীবনরক্ষাকারী সরঞ্জাম (Life Saving Appliances) এবং নেভিগেশনাল ইকুইপমেন্টের ঘাটতি পরিলক্ষিত হয়, যা নৌনিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। অভিযানে নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিভিন্ন অনিয়মের দায়ে ০৯টি নৌযানকে সর্বমোট ১,৭০,০০০ (এক লক্ষ সত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারী বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নিবন্ধনবিহীন, অননুমোদিত পরিবর্তনকৃত এবং নিরাপত্তা সরঞ্জামবিহীন নৌযানের বিরুদ্ধে অধিদপ্তরের তদারকি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি নৌযান মালিক ও পরিচালকদের সকল বিধি-বিধান মেনে নৌযান পরিচালনার আহ্বান জানান। মহাপরিচালক আরও উল্লেখ করেন যে, যাত্রী ও নৌপথ ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের পরিদর্শন ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। অভিযানকালে নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নজরুল বর্ষ উদ্বোধন, নতুন প্রজন্মকে জাতীয় কবির সঙ্গে যুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

রেলে যাত্রীদের চাহিদা পূরণে লোকোমোটিভ ও কোচের সংখ্যা বাড়ানো হচ্ছে: রেল প্রতিমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ, সৃষ্টি হবে হাজারো কর্মসংস্থান ববি হাজ্জাজ

শেখ হাসিনার ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের বৈঠক

৩টি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন

হসপিটালগুলোর মান ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় জরুরি: সংসদে জামায়াত আমির

দক্ষিণ লেবাননে মার্টার হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত, আহত ২

‘নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে’-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা