Wednesday , 23 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির নির্দেশ

প্রতিবেদক
admin
September 23, 2026 1:08 pm
Link Copied!

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির জন্য প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে গত ২১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। এ-সংক্রান্ত নির্দেশাবলির আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশাবলির দুই পৃষ্ঠার একটি সংযুক্তি রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মীর আব্দুল আউয়াল আল মেহেদী চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিটি তিন পার্বত্য জেলা বাদে দেশের সব জেলার জেলা প্রশাসক এবং সব জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর ১৬৯৯-এর মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর ৫০৩, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর সূত্র উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাইয়ে শহীদ ও আহত পরিবারের ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর

বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই – রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য অধ্যাপক শামীমা সুলতানা

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ক্রীড়াক্ষেত্রে রাজশাহী হবে দেশের শ্রেষ্ঠ: ভূমিমন্ত্রী

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর