Friday , 23 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

সামাজিক মাধ্যমে পাভেলের ইঙ্গিতপূর্ণ বার্তা

প্রতিবেদক
admin
October 23, 2026 10:51 pm
Link Copied!

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর দীর্ঘ সময় আড়ালে ছিলেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে পরিচিত এই অভিনেতাকে নিয়ে সেই ভিডিও ঘিরে কম আলোচনা-সমালোচনা হয়নি। ঘটনার এক মাসেরও বেশি সময় পর এবার সামাজিক মাধ্যমে ফিরেছেন পাভেল। তার নতুন পোস্ট ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সেট থেকে একটি ছবি প্রকাশ করেন পাভেল। সেখানে তাকে একটি কালো রঙের ম্যানিকুইনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের (মারজুক রাসেল) কক্ষে সাধারণত এই ম্যানিকুইনটি দেখা যায়। ছবিতে ম্যানিকুইনটির গায়ে জড়ানো রয়েছে নীল রঙের কাপড়। মুখে জোকারের মুখোশ, আর পরনে ব্যাঙের ছাপযুক্ত আন্ডারওয়্যার। পুতুলটির দিকে হাস্যরসাত্মক ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখা যায় পাভেলকে। ছবিটির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘যাদেরকে বন্ধু-বান্ধব ভাবছিলি এরাই আসল ম্যাঙ্গো মাদার কুইন সন।’ ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। ওই প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। প্রতিযোগিতা শেষে দেশে ফিরে স্টেজ শো এবং ছোট ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পথচলা শুরু করেন পাভেল। তবে শুরুর দিকে কাঙ্ক্ষিত পরিচিতি পাননি তিনি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু হয় তাঁর। পরে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি বদলে দেয় পাভেলের ক্যারিয়ারের গতিপথ। এতে ‘জাকির হোসেন নেইমার’ তথা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। চরিত্রটি তাকে রাতারাতি পরিচিত মুখে পরিণত করে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবিতে ৪১ জন নিহত

ব্যবসায়ীদের আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ভিসিলেন্স টিম ও সার্বিক তত্ত্বাবধান টিম গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়।

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে রায় ঘোষণা চলছে

রাশিয়া যুদ্ধ ও কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে আলোচনায় শনিবার তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি

ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড