Sunday , 28 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

প্রতিবেদক
admin
June 28, 2026 4:09 pm
Link Copied!

সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সারওয়ার আলমকে সরানোর এক সপ্তাহ বাদে সেই ভার পেলেন মু. রেজা হাসান। এতদিন কুমিল্লার জেলা প্রশাসকের দায়িত্ব সামলে আসা রেজাকে বদলি করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ আদেশ অভিলম্বে কার্যকর করার কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারে দানের আয়-ব্যয়ের ব্যবস্থাপনা নিয়ে সিলেটজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। ডিসি সারওয়ার আলমের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসন মাজারে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করে। সেই সঙ্গে মাজারে থাকা দানের ঐতিহাসিক তিনটি ‘ডেগ’ সিলগালা করা হয়, ‘নিরাপত্তার জন্য’ মোতায়েন করা হয় আনসার সদস্য; যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাজার ভক্তরা। এর চার দিনের মাথায় সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে বদলি করা হয়। তবে প্রজ্ঞাপনে তার প্রত্যাহারের কারণ জানানো হয়নি।এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন ব্যানারে সিলেট নগরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কয়েকটি সংগঠন। জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশের এলাকায় চলা এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বদলি আদেশের দুই দিন বাদে সিলেট ছাড়েন সারওয়ার আলম। তার বদলির বিষয়ে পরে প্রবাসীকল্যাণ আরিফুল হক চৌধুরী বলেন, “বদলির বিষয়টা রুটিন ওয়ার্ক। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়। “এটা এই ঘটনার (মাজার ইস্যু) সঙ্গে সংযুক্ত হয়। এটা আগে, পরেও হতে পারত।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নানা উদ্যোগ আর বিপুল অর্থ ব্যয়েও দূর হচ্ছে না বৃষ্টিতে রাজধানীর জলাবদ্ধতা

ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

শাহবাগ এক দিনে তৈরি হয়নি, এটি শতবর্ষী প্রজেক্ট: সাদিক কায়েম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

সৌদি আরবে পৌঁছেছেন ৪৬,৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী

নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

দুর্নীতির বিরুদ্ধে রেল ভবনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিলেন মনিরুজ্জামান মনির

জেনে নিন করমচার কিছু স্বাস্থ্য উপকারিতা

রাশিয়ায় ৩০ জন বাংলাদেশী যুবককে প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত; ফিরিয়ে আনার জোর তৎপরতা