Monday , 29 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

প্রতিবেদক
admin
June 29, 2026 3:01 pm
Link Copied!

বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মো. মুশফেকুর রহমান (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত আইজি পুলিশ অধিদপ্তরে, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পদোন্নতি দিয়ে সিআইডির অতিরিক্ত আইজি, ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত আইজি হাইওয়ে পুলিশে, এ ছাড়া ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে পিটিসি নোয়াখালী, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে পিটিসি রংপুর এবং এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় পদায়ন করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামানকে র‌্যাবে, এ কে এম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে, মো. আল মামুনকে ২য় এপিবিএনের অধিনায়ক, সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া এবং মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদায় বদলি করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে নৌপুলিশ থেকে পিটিসি রংপুরে, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে কেএমপি, খুলনা থেকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে পুলিশ অধিদপ্তরে, এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে বিপিএ সারদা, এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত, ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. শহীদুল ইসলামকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত, ঢাকা পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

উয়ারী-বটেশ্বর স্মরণে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ

মে মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি বেড়েছে ৩৫.৪ শতাংশ

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি নামলো ২ লাখ ২৫ হাজারে

মে মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান বার্ণির মেলা সম্পন্ন

খুলনায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪

মেসির জোড়া গোলে নকআউট পর্ব নিশ্চিত করলো আর্জেন্টিনা

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর তেল শোধনাগারে আগুন