Tuesday , 30 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

প্রতিবেদক
admin
June 30, 2026 5:34 pm
Link Copied!

এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে রাজধানীর সব পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে পরীক্ষা চলাকালীন পুরো সময় এই নির্দেশনা কার্যকর থাকবে। মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স এবং আলিম পরীক্ষা ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। পরীক্ষার পুরো সময় এ আদেশ বলবৎ থাকবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীবাসী ও যানবাহন চালকদের প্রতিও বেশ কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি। পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যক্তিগত গাড়িতে কেন্দ্রে এলে কেন্দ্রের সামনে না নেমে কাছাকাছি কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে বলা হয়েছে। একইভাবে পরীক্ষা শেষে কম যানজটপূর্ণ স্থান থেকে গাড়িতে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে। ডিএমপি আরও জানিয়েছে, কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়কে যানবাহন পার্কিং করা যাবে না। অভিভাবকদেরও কেন্দ্রের আশপাশের সড়কে অযথা অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে পুলিশ। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার (২ জুলাই)। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী এতে অংশ নেবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হামে শিশুর মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ইলিশের মৌসুমে জেলেদের জালে ইলিশ নেই

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির; প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

উয়ারী-বটেশ্বর স্মরণে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ

রাঙ্গামাটিতে অবৈধ অটোরিক্সা বন্ধে প্রশাসনকে ৬ দিনের আলটিমেটাম

চাটখিলে শিশু আসমা ধর্ষণ-হত্যা: চার বছর পর রায়, জেঠাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

ভাইটাল স্ট্রাটেজিসের প্রতিনিধিদলের রেলওয়ের প্রকল্প পরিদর্শণ

বিশ্বকাপ থেকে বিদায়ে ঘানার দায়িত্ব ছাড়লেন কুইরোজ

নেত্রকোণায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের