Wednesday , 1 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ঝালমুড়ির প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিবেদক
admin
July 1, 2026 4:32 pm
Link Copied!

রাজবাড়ীর পাংশায় ঝালমুড়ির প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে লুৎফর বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার (১ জুলাই) সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ পাংশা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার লুৎফর বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের জোনা গ্রামের মৃত আজাহার বিশ্বাসের ছেলে। সে পেশায় ঝালমুড়ি বিক্রেতা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশু শিক্ষার্থী পাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত ব্যক্তি পূর্বপরিচয়ের সুবাদে শিশুটিকে বিভিন্ন সময় ঝালমুড়ি খাওয়াতেন। গত ৩০ জুন সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে কোনো এক সময়ে ঝালমুড়ি দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বসতবাড়িতে নিয়ে যান নির্জন ঘরের ভেতরে ধর্ষণ করেন এবং একই সঙ্গে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় বলেও উল্লেখ করা হয়েছে। পরে দুপুরে শিশুটি বাড়ি ফিরে এলে তার মা তাকে গোসল করানোর সময় শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে স্তনসহ একাধিক স্থানে কামড়ের দাগ দেখতে পান। পরে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে অভিযুক্তের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে। এরপর শিশুটিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় পাংশা থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-১, তাং- ০১-০৭-২০২৬ইং। এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা ও গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো

গাইবান্ধায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ

দক্ষিণ লেবাননে মার্টার হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত, আহত ২

ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকারের ব্যাপক প্রস্তুতি

আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে-কৃষি মন্ত্রী

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রী ইকরার আত্মহত্যা: ২ দিনের রিমান্ডে অভিনেতা জাহের আলভী

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী