Wednesday , 1 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

সেই জার্মান গণিতবিদকে খোঁচা দিলেন নেইমার

প্রতিবেদক
admin
July 1, 2026 4:46 pm
Link Copied!

জাপানকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জয় পাওয়ার পর জার্মান গণিতবিদ ও অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টকে খোঁচা দিলেন ব্রাজিল তারকা নেইমার। রাউন্ড অব ৩২-এর রুদ্ধশ্বাস ম্যাচে নাটকীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নেইমার যা লিখেছেন তা বাংলায় দাঁড়ায়, ‘মি. জোয়াকিম ক্লেমেন্ট…পরের বিশ্বকাপে আবার চেষ্টা করুন।’ নেইমারের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ব্রাজিলের সমর্থকেরা যেমন শেষ ষোলোতে ওঠার উচ্ছ্বাসে মেতেছেন, তেমনি ক্লেমেন্টের আলোচিত ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়াও উদযাপন করেছেন। জোয়াকিম ক্লেমেন্ট দীর্ঘদিন ধরে নিজস্ব একটি বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী মডেলের জন্য পরিচিত। মূলত ফুটবল টুর্নামেন্টের ফলাফল অনুমান করা কতটা কঠিন, সেটি বোঝাতেই তিনি মডেলটি তৈরি করেছিলেন। তবে বিস্ময়করভাবে এই মডেলই ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিল। টুর্নামেন্ট শুরুর আগে এক সাক্ষাৎকারে ক্লেমেন্ট বলেছিলেন, ‘আমি আলাদা করে গ্রুপপর্বের ম্যাচের ভবিষ্যদ্বাণী করব না। তবে ভবিষ্যদ্বাণী করছি শেষ ৩২-এ ব্রাজিল ও জাপানের মধ্যকার ম্যাচের। এই ম্যাচে জাপান ব্রাজিলকে হারিয়ে দেবে। এটা শুনতে আমার কাছেও প্রথমে অদ্ভুত লাগছিল। কারণ ব্রাজিল ইতিহাসের সবচেয়ে সফল দল। কিন্তু তাদের বর্তমান প্রজন্মের ফুটবলাররা ততটা সেরা নয়। তার চেয়ে এই মুহূর্তে জাপানের ভালো একটা দল আছে।’ স্বাভাবিকভাবেই ব্রাজিলিয়ান সমর্থকরা ক্লেমেন্টের এমন ভবিষ্যদ্বাণী ভালোভাবে নেননি। মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ করেই জবাব দিয়েছে ব্রাজিল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে-কৃষি মন্ত্রী

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অসুস্থতার প্রাদুর্ভাবে বিপাকে নরওয়ে

কেন, বেলিংহামের গোলে পানামাকে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল ইংল্যান্ডের

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

প্রবাসীদের সমস্যা সমাধানে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন: ৬ মাসের মধ্যে মন্ত্রণালয়ে দৃশ্যমান পরিবর্তন আনা হবে – প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসীদের সমস্যা সমাধানে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন: ৬ মাসের মধ্যে মন্ত্রণালয়ে দৃশ্যমান পরিবর্তন আনা হবে – প্রবাসী কল্যাণ মন্ত্রী

রেলওয়ের ডিজির ক্ষমতা সচিবের হাতে : বদলি বাণিজ্যের অভিযোগ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকারঃ আইসিটি মন্ত্রী

মাদারীপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডাম্পিং স্টেশনের জমি উদ্ধার করলো প্রশাসন

৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ