Thursday , 2 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

চেনা ইমেজ ভেঙে নতুন রূপে জাহ্নবী কাপুর

প্রতিবেদক
admin
July 2, 2026 1:56 pm
Link Copied!

মা সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবী। বাবা বলিউডের সফল প্রযোজক বনি কাপুর। সেই সুবাদে অভিনয় জগতে চলার পথ সব সময় মসৃণ ছিল জাহ্নবী কাপুরের। বড় প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমায় অভিনয়ের সুযোগও পেয়েছেন। একাধিক সিনেমায় বড় তারকারা ছিলেন সহশিল্পী। তারপরও তারকাখ্যাতির দৌড়ে অনেকের চেয়ে পিছিয়ে জাহ্নবী। যে কারণে বনি কাপুর নিজ কন্যার জন্য বাছাই করেছেন এমন একটি সিনেমা, যার মাধ্যমে জাহ্নবী নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে চলেছেন। ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, বলিউডের অন্যতম এভারগ্রিন ক্ল্যাসিক সিনেমা ‘ওহ সাত দিন’-এর রিমেক করতে চলেছেন বনি কাপুর। যেখানে নন্দিত অভিনেত্রী পদ্মিনী কোলাপুরীর ‘মায়া’ চরিত্রটি পর্দায় তুলে ধরবেন জাহ্নবী কাপুর। সেই সুবাদে আবেদনমায়ী তারকার খোলস ছেড়ে এবার সুযোগ এসেছে অভিনয়ের মুনশিয়ানা তুলে ধরার মোক্ষক সুযোগ এসেছে জাহ্নবীর জন্য। এই অভিনেত্রীর জন্য আরেকটি সুখবর হলো, ‘ওহ সাত দিন’ সিনেমার রিমেকে তাঁর সহশিল্পী হিসেবে ভাবা হচ্ছে সুপারস্টার রণবীর কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রাকে। সব মিলিয়ে বিষয়টি অভিনেত্রীর জন্য সোনায় সোহাগা, তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে আরও জানা গেছে, চলতি বছর ‘ওহ সাত দিন’ সিনেমা মুক্তির ৪৩তম বছর পূর্ণ হয়েছে। ১৯৮৩ সালের প্রথমবার এই সিনেমার মাধ্যমে প্রধান চরিত্র পর্দায় তুলে ধরার সুযোগ পেয়েছিলেন অনিল কাপুর। ৪৩ বছর পূর্তির এই বিশেষ মুহূর্তে এ সিনেমার অজানা ইতিহাস ভাগ করে নিয়েছেন বনি কাপুর। পাশাপাশি এও জানিয়েছেন, আজ যদি এই সিনেমার আধুনিক রিমেক হয়, তবে কাস্টিংয়ে কোন তারকাদের রাখবেন। বনি কাপুর স্পষ্ট করে বলেছেন, এই আইকনিক সিনেমার রিমেক হলে মূল তিনটি চরিত্রের জন্য তাঁর স্পষ্ট ভিশন রয়েছে। অনিল কাপুর অভিনীত ‘প্রেম প্রতাপ’ চরিত্রে তিনি বেছে নেবেন এ প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা রণবীর কাপুরকে। পাশাপাশি পদ্মিনী কোলাপুরী অভিনীত প্রধান নারী চরিত্র ‘মায়া’র ভূমিকায় দেখতে চান তাঁর কন্যা জাহ্নবী কাপুরকে। অন্যদিকে নাসিরুদ্দিন শাহের ‘ডা. আনন্দ’ চরিত্রটিতে সিদ্ধার্থ মালহোত্রা হতে পারে সেরা নির্বাচন। তবে পছন্দের অভিনেতা, অভিনেত্রীর কথা বললেও কবে নাগাদ রিকেম এই সিনেমার কাজ শুরু করেবন, তা এখনও স্পষ্ট করে জানাননি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কাল পবিত্র আশুরা, রাজধানীতে বের হবে ৬৩ তাজিয়া মিছিল

প্রায় ৪৬ ঘণ্টার বাজেট আলোচনায় অংশ নেন ২৯১ জন সংসদ সদস্য

পরিচালকের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ আনলেন পারসা

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভিক্ষুক নিহত

রেলওয়ের ডিজির ক্ষমতা সচিবের হাতে : বদলি বাণিজ্যের অভিযোগ

হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

পাহাড় ধস: লামা ও চকরিয়ায় ৭ জনের মৃত্যু, রাত থেকে লামায় মোবাইল যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার

নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী