Sunday , 5 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

হামে শিশুর মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

প্রতিবেদক
admin
July 5, 2026 4:00 pm
Link Copied!

হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার (৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শিশুটির বাবা সিরাজুল ইসলাম এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আবেদনে অন্য দুই আসামি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নাম উল্লেখ করা হয়েছে। মামলার আবেদনে বলা হয়, ৯ মাস বয়সী শিশু সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবেদনে আরও অভিযোগ করা হয়, সময়মতো হামের টিকা সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করা হয়নি। ফলে শিশুটি প্রয়োজনীয় টিকা নিতে পারেনি এবং হামে আক্রান্ত হয়ে মারা যায়। বাদীর দাবি, টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে দেশজুড়ে বহু শিশু হামে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে। মামলার আবেদনে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় আইনগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন। তাদের কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও মানুষের জীবন রক্ষায় রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অবহেলা, ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বে গাফিলতির শামিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আদালত আবেদনকারীর জবানবন্দি গ্রহণের পর বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

পর্দা নামলো ৮ দিনব্যাপী ‘নতুন নাটকের উৎসব ২০২৬’: সমাপনী দিনে মঞ্চায়ন হলো ‘দি গ্রেট স্মাগলার’

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

‘উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করেই গড়ে তুলতে হবে নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ’ – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের

সরকারি প্রাথমিকের ১ কোটি ৭ লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম, স্কুল ব্যাগ,জুতা, মোজা প্রদান করবে সরকার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

পাহাড় ধস: লামা ও চকরিয়ায় ৭ জনের মৃত্যু, রাত থেকে লামায় মোবাইল যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন

কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকারের ব্যাপক প্রস্তুতি