Tuesday , 7 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ভারী বর্ষণের ঝুঁকি: বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ

প্রতিবেদক
admin
July 7, 2026 11:22 am
Link Copied!

টানা ভারী বর্ষণে সৃষ্ট ঝুঁকির কারণে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে এ সময় জেলার ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সাম্প্রতিক সময়ে অব্যাহত ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পুলিশের পোশাক পরিবর্তন: এবার গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল

টেকসই কালচারাল ট্যুরিজম বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ এর উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

হরমুজ প্রণালীতে সামরিক বাহিনী পাঠানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি জাপান

উয়ারী-বটেশ্বর স্মরণে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর করারোপ প্রয়োজন ‎—— পানিসম্পদ মন্ত্রী

বিএনপি সরকার আর্থিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আপস করবে না : খসরু

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ সময়সূচি

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

সন্ধ্যার মধ্যে ১২ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা