Tuesday , 7 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি সরকার জাতির সাথে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
admin
July 7, 2026 12:22 pm
Link Copied!

চব্বিশ এর গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের মানুষ দুইটি ভোট দিয়েছে। “হ্যা” ভোট প্রদানের মাধ্যেমে মানুষ জুলাই সনদকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বিএনপি সরকার গঠন করেই জুলাই সনদকে অস্বীকার করে জনগণের সাথে প্রতারণা, জাতির সাথে গাদ্দারি ও বেইমানী করছে। অনতিবিলম্বে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বিগত ফ্যাসিস্ট সরকারকে যেভাবে মানুষ বিদায় করেছে সেভাবেই তারা এ সরকারেরও পতন ঘটাবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে প্রথম পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় নাগরিক পার্টির আহবায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি। সোমবার বিকেলে গাজীপুর জেলা এনসিপির আহবায়ক এম এম শোয়াইব এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমনের সঞ্চালনায় গাজীপুরের কালীগঞ্জ বাজার বাসষ্ট্যান্ডে জুলাই পথসভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জে জুলাই পদযাত্রা ও পথসভা কর্মসূচীর মাধ্যমে এনসিপি দেশব্যাপী ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে। পথসভায় নাহিদ ইসলাম এমপি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কার কি ভুমিকা ছিল তা দেশের জনগণ জানেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ লন্ডন থেকে, কেউ সিলং থেকে এসে নেতৃত্ব দাবি করছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন তবে জুলাই আন্দোলনে আপনাদের নেতৃত্বের দাবি থেকে সরে আসুন। জাতীয়তাবাদের নামে ব্যবসা ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। বিদ্যুতের ঘাটতি পূরণ, কর্মসংস্থানের ব্যবস্থা ও সংস্কার বাস্তবায়ন করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ এলাকা থেকেই মাদক নির্মূল করতে পারছেন না। তিনি কিভাবে দেশ থেকে মাদক নির্মূল করবেন? কিভাবে সারাদেশে আইন শৃঙ্খলার উন্নতি করবেন? শহীদ হাদী, কালীগঞ্জের ওমর ফারুক হত্যাসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের হত্যার বিচার করতে হবে। এসময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এড. আলী নাছের খান, ঢাকা বিভাগীয় আহবায়ক সাইফুল্লাহ হায়দার, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমিন, যুগ্ম সদস্য সচিব ওয়াদুদ খন্দকার, গাজীপুর জেলা ছাত্রশক্তির সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহিনসহ জেলা, উপজেলা ও পৌরসভার এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিএনপি সরকার আর্থিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আপস করবে না : খসরু

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ

বিশ্বকাপ থেকে বিদায়ে ঘানার দায়িত্ব ছাড়লেন কুইরোজ

পানিসম্পদ মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

৪৩তম বিসিএস নন-ক্যাডার ফল পুনঃপ্রকাশের নির্দেশ

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় জি-৭ সম্মেলনে পৌঁছেছেন জেলেনস্কি

ঝালমুড়ির প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার