Wednesday , 8 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বন্যা পরিস্থিতি: চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রতিবেদক
admin
July 8, 2026 1:05 pm
Link Copied!

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সকল জেলা) এবং চট্টগ্রামের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত হওয়া এসব পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আতাউর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম বাদে দেশের অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের (চট্টগ্রামের বাইরের জেলাগুলো) আজকের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে একটানা দুই দিনের অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। চট্টগ্রাম নগরীতে সোমবার (৬ জুলাই) বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বন্দরনগরী দ্বিতীয় সর্বোচ্চ ও ৪২ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

ভারী বর্ষণে দেয়াল ও পাহাড়ধসের ঘটনায় চট্টগ্রাম নগর, রাঙ্গুনিয়া উপজেলা, রাঙামাটির বাঘাইছড়ি এবং কক্সবাজারে মৃত্যুর খবর পাওয়া গেছে। পাহাড়ি ঢলে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের মাইসছড়ি এলাকা তলিয়ে যাওয়ায় দুই জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মিড-ডে মিল প্রকল্পে শিশুদের খাদ্যের মান নিয়ে আপস নয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

বদ স্বভাবে গণপূর্তের বদরুল নিউজ প্রেজেন্টার মীমকে শয্যাসঙ্গী করে বিপাকে

গ্যালারিতে শাকিরার সঙ্গে কে এই ছেলে?

মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

This is a Test Post

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলেই নেতানিয়াহুর ‘রাজনৈতিক ভবিষ্যৎ শেষ’: দাবি পাকিস্তানের

‘গ্রীষ্মকালীন দাভোস’ শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী