Thursday , 9 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

সরকারি ক্রয় কার্যক্রম : উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন

প্রতিবেদক
admin
July 9, 2026 4:07 pm
Link Copied!

দেশের সরকারি ক্রয় কার্যক্রমকে ফলপ্রসূ ও অর্থবহ করার লক্ষ্যে সুপারিশ প্রদানের নিমিত্ত একটি উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানকে এই কমিটির সভাপতি করা হয়েছে। গতকাল বাংলাদেশ গেজেটে প্রকাশিত মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। পুনর্গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেনÑ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ; নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়াও কমিটির আরও সদস্য হিসেবে রয়েছেনÑ মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ। প্রজ্ঞাপনে কমিটির তিন দফা কার্যপরিধি উল্লেখ করা হয়েছে। এগুলো হলোÑ এক. অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ করা। দুই. পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ এর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আওতাভুক্ত অংশ পর্যালোচনাসহ তা অধিকতর কার্যকর করার বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন। তিন. অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে। মন্ত্রিপরিষদ বিভাগের ১২ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে- কৃষি মন্ত্রী

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাৃজার ১৬৭টি মামলা

সেই জার্মান গণিতবিদকে খোঁচা দিলেন নেইমার

সরকারি প্রাথমিকের ১ কোটি ৭ লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম, স্কুল ব্যাগ,জুতা, মোজা প্রদান করবে সরকার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

চার্জে দিয়ে মোবাইল ব্যবহার করলে কি ব্যাটারির ক্ষতি হয়?

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হবে ‘ডিজিটাল ভিজিল্যান্স’ : শিক্ষামন্ত্রী

অনার্স কোর্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি: জাতীয় বিশ্ববিদ্যালয়

মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ, ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড