Thursday , 6 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত

প্রতিবেদক
admin
August 6, 2026 3:47 pm
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় আজ আবুল কালাম আজাদ (৩৫) নামে এক পাওয়ার টিলার চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ উপজেলার বান্দরা গ্রামের মো. মহিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ পাওয়ার টিলার-ট্রলিতে করে একটি ছাগল নিয়ে দেওপাড়া এলাকা থেকে নিজ বাড়ি বান্দরায় ফিরছিলেন। পথে দেওপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেনটি তার ট্রলিকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় তিনি নীচে পড়ে ঘটনাস্থলেই হন।

খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান

সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : ডা. জাহেদ উর রহমান

ন্যায়বিচার নিশ্চিত করুন, সরকার আপনাদের পাশে আছে: আইনমন্ত্রী

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপি সরকার আর্থিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আপস করবে না : খসরু

বারাকপুরে জেলা প্রশাসককে গ্রাম পুলিশ বাহিনীর ফুলেল বরণ

সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

তুরস্কের সহায়তায় হবে ড্রোন কারখানা : মীর শাহে আলম

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাৃজার ১৬৭টি মামলা

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার