Thursday , 20 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বর্ষাকালে ত্বক ভালো রাখার পাঁচটি টিপস

প্রতিবেদক
admin
August 20, 2026 3:38 pm
Link Copied!

বর্ষাকালে আর্দ্রতা এবং জমে থাকা ঘাম আমাদের ত্বকের নানাভাবে ক্ষতি করে। এই কারণেই বর্ষাকালে ছত্রাক সংক্রমণ, ব্রণ এবং ঘামাচির মতো সমস্যা অত্যন্ত সাধারণ। এই আবহাওয়া ত্বকের সুরক্ষা স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার জন্যও উপযুক্ত। সহজ কথায়, এসময় আমাদের ত্বকের সবচেয়ে বাইরের স্তরটি ক্ষতিগ্রস্ত হয়, যা বিভিন্ন ত্বকের সমস্যার কারণ হতে পারে। বর্ষাকালে কীভাবে আমাদের ত্বককে রক্ষা করতে পারি? চলুন জেনে নেওয়া যাক- ১. মৃদু ক্লিনজার ব্যবহার করুন একটি সুস্থ ত্বকের সুরক্ষা স্তর বজায় রাখার ভিত্তি হলো মৃদু ত্বকের যত্ন। একটি হালকা, সাবান-মুক্ত, পিএইচ-ভারসাম্যযুক্ত ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করুন যা প্রয়োজনীয় সুরক্ষা লিপিড নষ্ট না করে ঘাম, সিবাম এবং দূষণকারী পদার্থ দূর করে। ২. ক্ষতিকর উপাদান এড়িয়ে চলুন অতিরিক্ত ধোয়াধুয়ি, কড়া সাবান, এক্সফোলিয়েটিং স্ক্রাব এবং খুব গরম পানি এড়িয়ে চলুন, কারণ এগুলো সবই ত্বকের উপরিভাগ থেকে জলীয় বাষ্পের ক্ষতি বাড়ায় এবং ত্বকের সুরক্ষা প্রাচীরের কার্যকারিতা নষ্ট করে। ৩. মৃদু ময়েশ্চারাইজার ব্যবহার করুন সেরামাইড, গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড বা নিয়াসিনামাইডযুক্ত হালকা, সুগন্ধমুক্ত, নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার ত্বকের উপরিভাগের লিপিড পুনরায় পূরণ করতে, আর্দ্রতা ফিরিয়ে আনতে এবং সুরক্ষা প্রাচীরের মেরামত উন্নত করতে সাহায্য করে। ৪. সানস্ক্রিন ব্যবহার করা এড়িয়ে যাবেন না ডার্মাটোলজি ক্লিনিকগুলোতে প্রায়ই দেখা যায় এমন একটি সাধারণ ভুল হলো বর্ষাকালে সানস্ক্রিন ব্যবহার না করা। অতিবেগুনি রশ্মি সহজেই মেঘের আস্তরণ ভেদ করে এবং পিগমেন্টেশন, ফটোএজিং এবং বিভিন্ন চর্মরোগের তীব্রতা বাড়াতে পারে। প্রতিদিন একটি ব্রড-স্পেকট্রাম এসপিএফ ৩০ বা তার বেশি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। ৫. ভেজা পোশাক এড়িয়ে চলুন শরীরের ভাঁজগুলো শুকনো রাখুন, ভেজা পোশাক দ্রুত পরিবর্তন করুন, বাতাস চলাচল করে এমন কাপড় পরুন এবং স্টেরয়েডযুক্ত কম্বিনেশন ক্রিম দিয়ে নিজে নিজে চিকিৎসা করা এড়িয়ে চলুন। যদি লালচে ভাব, চুলকানি, চামড়া ওঠা বা বারবার ফুসকুড়ি হওয়া চলতেই থাকে, তাহলে দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। সুস্থ ত্বকের ভিত্তি হলো একটি সুস্থ সুরক্ষা স্তর। এটি রক্ষা করুন। তাতে আপনার ত্বক পুরো বর্ষাকাল জুড়ে সতেজ থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের

মানব পাচারের ক্ষেত্রে নতুন আইনেও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

ভাঙাচোরা সওজ’র ২ হাজার কিলোমিটারের বেশি সড়ক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী