Saturday , 22 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

এক চার্জে ৪০ ঘণ্টা চলবে গুগলের এই স্মার্টওয়াচ

প্রতিবেদক
admin
August 22, 2026 10:28 am
Link Copied!

স্মার্টওয়াচের বাজারে নতুন চমক নিয়ে এসেছে গুগল। গুগল পিক্সেল ওয়াচ ৫-এ আগের মডেলের তুলনায় যুক্ত হয়েছে উজ্জ্বল ডিসপ্লে, দ্রুতগতির প্রসেসর, আরও উন্নত স্বাস্থ্য পর্যবেক্ষণ সুবিধা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জেমিনি ইন্টিগ্রেশন। সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো, বড় ৪৫ মিমি মডেলটি একবার চার্জে সর্বোচ্চ ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। গুগল পিক্সেল ওয়াচ ৫-এ রয়েছে গোলাকার নকশার অ্যাকচুয়া ৩৬০ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে। এর সর্বোচ্চ উজ্জ্বলতা ৩ হাজার নিট। ফলে উজ্জ্বল রোদেও স্ক্রিন দেখার সুবিধা মিলবে। ডিসপ্লেতে সর্বোচ্চ ৬০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং অলওয়েজ-অন ডিসপ্লে সুবিধাও রয়েছে। স্ক্রিন সুরক্ষায় ব্যবহার করা হয়েছে স্ক্র্যাচ-প্রতিরোধী কর্নিং গরিলা গ্লাস। পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ জেন ২ অ্যাক্সিলারেটেড প্ল্যাটফর্মের সঙ্গে কর্টেক্স-এম৫৫ কো-প্রসেসর। গুগলের দাবি, আগের পিক্সেল ওয়াচ ৪-এর তুলনায় এতে পারফরম্যান্স ২০ শতাংশ উন্নত হয়েছে। রয়েছে ৫০ শতাংশ বেশি র‍্যাম এবং ১২ শতাংশ বেশি সিপিইউ ক্ষমতা। স্টোরেজ ৬৪ জিবি। পিক্সেল ওয়াচ ৫-এ গুগলের জেমিনি-এর সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করা হয়েছে। ব্যবহারকারী কবজি তুলে সরাসরি জেমিনির সঙ্গে কথা বলতে পারবেন। জি-মেইল ও ক্যালেন্ডারের মতো গুগলের বিভিন্ন সেবার তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পরামর্শও দিতে পারবে এটি। ৪১ মিমি পিক্সেল ওয়াচ ৫ একবার চার্জে সর্বোচ্চ ৩০ ঘণ্টা এবং ৪৫ মিমি মডেল সর্বোচ্চ ৪০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে দাবি করেছে গুগল। মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই সর্বোচ্চ ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। রয়েছে ওচ৬৮ রেটিং, ফলে পানি ও ধুলার বিরুদ্ধেও সুরক্ষা থাকবে। ভারতের বাজারে গুগল পিক্সেল ওয়াচ ৫-এর ৪১ মিমি মডেলের দাম শুরু হয়েছে ৪২ হাজার ৯৯৯ রুপি থেকে। এই মডেল ১৩০ থেকে ২১০ মিমি মাপের কবজির জন্য উপযোগী। অন্যদিকে ৪৫ মিমি মডেলটির দাম ৪৫ হাজার ৯৯৯ রুপি। এটি ১৫০ থেকে ২১৫ মিমি মাপের কবজির জন্য তৈরি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ

মাঝ আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় জরুরি অবতরণ ঢাকায়, প্রাণগেল রোগীর

ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকারঃ আইসিটি মন্ত্রী

মাজারের খাদেম হত্যা মামলায় দুই জেএমবির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ

ট্রেনে ৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন যাত্রীরা : রেলপথ মন্ত্রী

মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ বিলে নতুন নির্দেশনা

চিনির বদলে গুড় খাওয়া কি আসলেই স্বাস্থ্যকর?

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের’

​পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত