Saturday , 22 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

প্রতিবেদক
admin
August 22, 2026 6:09 pm
Link Copied!

কানাডার পশ্চিমাঞ্চলে জরুরি অবতরণের সময় একটি ছোট যাত্রীবাহী বিমান একটি গাড়িতে ধাক্কা দেওয়ায় একজন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভ্যাঙ্কুভার থেকে ৭০০ কিলোমিটারেরও বেশি উত্তরে অবস্থিত ব্রিটিশ কলাম্বিয়ার প্রিন্স জর্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র। দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা যায়, একটি ছোট বিমান সড়কের পাশে বনাঞ্চলসংলগ্ন ঘাসের ওপর পড়ে আছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ির আরোহী ছিলেন।’ বিমানটিতে থাকা কেউ আহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ট্রেনের ছাদে ভ্রমণ করলে ‘দুর্বৃত্ত’ হিসেবে গণ্য, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা রেলওয়ের

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগ

দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে গুরুতর অপরাধ

বেশি পানি পান করলে কি আসলেই ওজন কমে?

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ স্থায়ী কমিটির

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়