Sunday , 23 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’

প্রতিবেদক
admin
August 23, 2026 1:31 pm
Link Copied!

চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’ মুক্তি পেয়েছে। সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিত্রায়িত মিউজিক ভিডিও নেয়ে নেটিজেনদের আগ্রহ টিজার প্রকাশের পর থেকেই। মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা। মিউজিক ভিডিওর শুরুতেই স্পোর্টস বাইকে চড়ে নতুন লুকে উপস্থিত হন এই অভিনেতা। তার সঙ্গে হাজির দেশি বিদেশি ৬ জন নারী মডেল। ভিডিওতে কখনো সমুদ্রসৈকতে জাহাজে, আবার কখনো সমুদ্রের তীরঘেঁষা রাস্তায় জায়েদ খানকে বিভিন্ন দৃশ্যে দেখা গেছে। নাচ ও অভিনয়ের পাশাপাশি ভিডিওটির দৃশ্যায়নেও রাখা হয়েছে বৈচিত্র্য। জায়েদ খান জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওর চিত্রায়ন করা হয়েছে। নায়কের ভাষ্য, শিকারী শুধু একটি মিউজিক ভিডিওই নয়, এতে ফিল্মি আবেদন রয়েছে এবং এটি অবশ্যই আন্তর্জাতিক মানের একটি নির্মাণ হয়েছে। বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত এই ভিডিওচিত্রে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন এবং যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা। ভিডিওটির নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ানও কাজ করেছেন। স্টেডিক্যাম অপারেটর হিসেবে ছিলেন এনরিক ক্যামাচো। ‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি। জানা গেছে, বড় বাজেটের এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে। নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন টেকনিশিয়ানও অংশ নিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অ্যারিজোনায় বাংলাদেশের সেমিকন্ডাক্টর স্বপ্নের নতুন দিগন্ত

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে : সংসদে টুকু

আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

বাংলাদেশের অগ্রাধিকার আঞ্চলিক সহযোগিতা ও বহুপাক্ষিকতা: শামা ওবায়েদ

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

শেষ হলো নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬

জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি নুরুল হক নুরের

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ

​পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত