Monday , 24 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

প্রতিবেদক
admin
August 24, 2026 3:31 pm
Link Copied!

অনৈতিক বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই এখন তাঁর মূল দায়িত্ব।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

রিজভী বলেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপিকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, হাজারো ষড়যন্ত্র হলেও বিএনপি সেগুলো মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

বর্তমান সরকারের কার্যক্রমের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। দল ও জনগণের জন্যও কাজ করছে। তাঁর দাবি, জনগণের মাঝে তারেক রহমান সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়েছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি জানান, স্থানীয় নির্বাচনে কারা প্রার্থী হবেন, তা স্থানীয় নেতাকর্মীরাই ঠিক করবেন। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

রিজভীর বক্তব্যের সময় দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখেই বিএনপি এগিয়ে যেতে চায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরীক্ষাকেন্দ্রে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবি সভাপতি নির্বাচিত তামিম

গ্যাস-বিদ্যুৎ সংকট সাময়িক: জোনায়েদ সাকি

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন মন্দিরা

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

এইচএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে ঢাকা শিক্ষা বোর্ড