Tuesday , 25 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা

প্রতিবেদক
admin
August 25, 2026 1:03 pm
Link Copied!

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের লোহিত সাগর লাগোয়া ইয়ানবু বন্দরের কাছে একটি বাণিজ্যিক জাহাজে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে হামলা চালানো হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও) বলেছে, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে হামলায় জাহাজটির মূল ডেকে আগুন ধরে যায়। কোম্পানির এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, একটি ট্যাংকার জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে এবং এর ফলে মূল ডেকে আগুন ধরে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইউকেএমটিও বলেছে, ‌‌‘‘কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা ট্যাংকার জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানায় সেটির মূল ডেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমাদের জানিয়েছেন।’’ হামলার পর জাহাজে থাকা সব কর্মী নিরাপদ আছেন বলে জানিয়েছে ইউকেএমটিও। একই সঙ্গে সংস্থাটি বলেছে, জাহাজে আকস্মিক হামলার কারণে পরিবেশের ওপর এর কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি। ব্রিটিশ এই সামুদ্রিক নিরাপত্তা সংস্থা বলেছে, বর্তমানে জাহাজের সব ক্রু নিরাপদ ও অক্ষত আছেন। এছাড়া পরিবেশের ওপর কোনো প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি।’’ সংস্থাটি বলেছে, জরুরি নিরাপত্তামূলক বিভিন্ন পদক্ষেপ সফলভাবে প্রয়োগ করা হয়েছে। ওই এলাকা দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের কথা তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বান জানিয়েছে ইউকেএমটিও। এই কৌশলগত সমুদ্রপথে বেশ কয়েকটি জাহাজকে লক্ষ্যবস্তু করায় সাম্প্রতিক মাসগুলোতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বারবার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার: দুর্নীতি মামলায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছিল।

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পাচ্ছেন?

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

পানিসম্পদ মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কার্যক্রম আরো জোরদারের আহ্বান রাষ্ট্রপতির